ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

শীত কোন ঋতু নয়, এটি একটি অনুভূতি: বুবলী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০:০৬, ২২ ডিসেম্বর ২০২২
শীত কোন ঋতু নয়, এটি একটি অনুভূতি: বুবলী
অভিনেত্রী বুবলী

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বুবলী। যিনি শাকিব খানের হাত ধরে এসেছেন চলচ্চিত্র পাড়ায়। তাদের অভিনীত প্রথম সিনেমা ছিল ‘বসগিরি’।

তবে এই জুটি লুকিয়ে বিয়ে করে। তারপর তাদের ঘর আলো করে আসে শেহজাদ খান বীর। সন্তানের আগমনের সুসংবাদও এই দম্পতি গোপন করে রাখেন।

কিছুদিন আগে নিজের জন্মদিনে শাকিব খানের দেয়া গিফট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিলে সেটা নিয়ে শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে শুরু হয় ভার্চুয়াল যুদ্ধ।

Advertisement

বর্তমানে সেসব ভুলে নিজের কাজে নিয়ে ব্যস্ত আছেন এই অভিনেত্রী। চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘প্রহেলিকা’ নামের একটি চলচ্চিত্রের শুটিং করতে ব্যস্ত আছেন। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। যিনি জাতীয় রাজস্ব বোর্ডের শ্রেষ্ঠ করদাতা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।

প্রহেলিকার শুটিং করতে টিম নিয়ে সেন্টমার্টিন গিয়েছিলেন তারা। সেখানে মাঝ সমুদ্রে ৫ ঘণ্টা আটকে ছিলেন জাহাজে। পরে তাদেরকে উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!