ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

ঢালিউডে বিবাহবিচ্ছেদ, বলিউডে বিয়ে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৫২, ৩১ ডিসেম্বর ২০২২
ঢালিউডে বিবাহবিচ্ছেদ, বলিউডে বিয়ে
ফাইল ছবি

ঢালিউডের গ্ল্যামার গার্ল খ্যাত অভিনেত্রী পরীমনি। বিভিন্ন সময় বিভিন্ন কারণে আলোচনায় আসেন তিনি। বছরের শুরুতে বিয়ের কথা জানান দেন তিনি। এরপরে সন্তান হওয়ার খবর দিয়ে আবারো আলোচনায় আসেন এ নায়িকা। মাঝে কিছুদিন চুপ থাকলেও এরপরে তার কোল আলোকিত করে আসে পরীমনি ও রাজের সন্তান রাজ্য। কিন্তু বছরের শেষ দিন এসে বিচ্ছেদের ঘোষণা দেন নায়িকা।

এদিকে ঢালিউডে বিবাহবিচ্ছেদ হলেও বলিউডে বাজতে চলেছে বিয়ের সানাই। নতুন বছরের শুরুতেই নাকি বিয়ের সানাই বাজবে সিদ্ধার্থ মলহোত্র আর কিয়ারা আডবাণীর।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, চারহাত এক হবে ফেব্রুয়ারি মাসের ৬ তারিখ। যদিও এ নিয়ে এখনো সিড-কিয়ারার পরিবার কিছুই জানায়নি। কানাঘুষো শোনা যাচ্ছে, বিয়ে হবে রাজস্থানের জয়সলমেরে। প্রাসাদের মতো বিলাসবহুল হোটেল জয়সলমের প্যালেসে বিয়ের অনুষ্ঠান হবে। সেখানেই নিমন্ত্রিত হবেন অতিথিরা।

গোটা বছর জুড়েই চর্চায় ছিলেন কিয়ারা। ২০২২ সালে তার একের পর এক ছবি মুক্তি পেয়েছে। বছর শেষে এসেছে ‘গোবিন্দ নাম মেরা’। নতুন বছরের শুরুতেও ভরা ইনিংস। এ বার নতুন জীবনে পা রাখবেন অভিনেত্রী।

আগে জানা গিয়েছিল, ২০২৩ সালের এপ্রিলের মধ্যেই গাঁটছড়া বাঁধবেন সিড-কিয়ারা। তবে বিয়ের স্থান বাছা চলছিল অনেক আগে থেকেই। তখনই সন্দেহ জেগেছিল অনুরাগীদের, বিয়ে তাহলে আগেই! অত দেরিতে নয়। দেখা গেল সেই অনুমানই সত্যি। এপ্রিল নয়, ফেব্রুয়ারিতেই সাত পাকে বাঁধা পড়বেন দুই তারকা।

শুরুতে গোয়াতে, তারপর চণ্ডীগড়ের দ্য ওবেরয় সুখবিলাস স্পা অ্যান্ড রিসর্টস-এ বুকিংয়ের জন্য খোঁজখবর করেছেন সিড-কিয়ারা। যেখানে বিয়ে করেছিলেন রাজকুমার রাও এবং পত্রলেখা। নতুন পাত্রপাত্রীরও কি সেই বিলাসবহুল স্থানই মনে ধরেছিল? তারপর দেখা গেল সব জল্পনায় জল ঢেলে বিয়ে হবে রাজস্থানে।

কয়েক বছর ধরেই নাকি প্রেম গাঢ় হচ্ছিল সিদ্ধার্থ-কিয়ারার। অথচ প্রকাশ্যে কুলুপ এঁটেছিলেন। তাদের একসঙ্গে দেখা যেত সব জায়গায়। প্রেম করছেন কি না জিজ্ঞেস করলেই হেসে উড়িয়ে বলতেন, না না, আমরা স্রেফ ভাল বন্ধু। শেষমেশ তাদের দাম্পত্য জীবন শুরু করতে চলার খবরে দারুণ খুশি অনুরাগীরা।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!