ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বেরিয়ে এলো তুনিশার মৃত্যুর চাঞ্চল্যকর তথ্য

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৪৭, ৩ জানুয়ারি ২০২৩
বেরিয়ে এলো তুনিশার মৃত্যুর চাঞ্চল্যকর তথ্য
তুনিশা শর্মা- ছবি সংগৃহীত

ভারতের ছোট পর্দার অভিনেত্রী তুনিশা শর্মার আত্মহত্যার তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক-সহশিল্পী শেজান খানের বিরুদ্ধে মামলা করেন তুনিশার মা। সেজান খান এখন রয়েছেন জেলে।

এদিকে সেজানের আইনজীবী সোমবার এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, তুনিশার সঙ্গে তার পরিবারের সম্পর্ক মোটেই ভালো ছিল না। এতদিন  সঞ্জীব কৌশল নামে যে ব্যক্তি নিজেকে তুনিশার মামা বলে পরিচয় দিয়ে এসেছেন, তিনি তার আসল মামা নন। 

সঞ্জীব কৌশলের সঙ্গে তুনিশার মা বনিতা মিশ্রের ‘সম্পর্ক’ নিয়েও প্রশ্ন তুলেছেন আইনজীবী। তিনি বলেন, সঞ্জীব কৌশল তুনিশার আত্মীয় নন। তা হলে তিনি কেন নিজেকে তার মামা বলে দাবি করে আসছেন? বনিতা ও কৌশলের মধ্যে সম্পর্ক ঠিক কী?

Advertisement

সেজান আইনজীবী আরো বলেন, বনিতা একবার মেয়েকে চড় মেরেছিলেন। মেয়েকে শ্বাসরোধ করারও চেষ্টা করেছিলেন। 

শৈলেন্দ্র বনিতা শর্মার করা ‘লাভ জিহাদের’ অভিযোগও উড়িয়ে দিয়েছেন তিনি। আইনজীবী দাবি করেন, তদন্তকারী দল সেজান ও তুনিশার মধ্যে হোয়াটসঅ্যাপ কথোপকথন পরীক্ষা করেছে। তাতে তারা সন্দেহজনক কিছু পাননি। সেজানের বোন তথা অভিনেতা ফলক নাজও তুনিশার মায়ের অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

তিনি দাবি করেন, তার ভাই বা তার পরিবারের কেউ তুনিশাকে ধর্ম পরিবর্তন করতে জোর করেননি। এমনকি বোরকা পরতেও বাধ্য করেননি। তুনিশা একটি শুটিংয়ে বোরকা পরেছিলেন। সেটি দিয়েই কেউ কেউ এমন ভুয়া দাবি করেছেন। এখন কে এই সঞ্জীব কৌশল, তার সঙ্গে মৃত অভিনেত্রীর মায়ের সম্পর্ক ঠিক কী, এ নিয়েই প্রশ্ন উঠেছে। 

গত ২৪ ডিসেম্বর সিরিয়ালের সেটে আত্মহত্যা করেন তুনিশা। যদিও একে ‘আত্মহত্যা’ বলে মানতে নারাজ তুনিশার মা। তার দাবি, প্রেমিক তথা সহঅভিনেতা সেজানই তুনিশার মৃত্যুর জন্য দায়ী। 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!