ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

দুপুর হতেই পরীমনি জানালেন, ঝামেলা মেটেনি

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৫, ৫ জানুয়ারি ২০২৩
দুপুর হতেই পরীমনি জানালেন, ঝামেলা মেটেনি
ছবি: সংগৃহীত

পরীমনি ও রাজের দাম্পত্য কলহের নাটকীয়তা ক্ষণে ক্ষণে রঙ বদলায়। এ রঙের নাম বা রহস্যভেদ করতে পারেনি কেউ।

বেশ কয়েকদিন ধরেই রাজের সঙ্গে বিচ্ছেদের সংবাদ দিচ্ছিলেন পরীমনি। কিন্তু দিনশেষে ফের মিলেও যাচ্ছিলেন তারা। তারই ধারাবাহিকতায় রোববার (১ জানুয়ারি) বিকেল ৪টা ৫০ মিনিটে পরীমনি তার স্ট্যাটাসে রাজের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি চূড়ান্ত করেন। এরপর রাজও জানান, তাদের একসঙ্গে থাকা হচ্ছে না আর।

রাজ-পরীর এমন মন্তব্যে সবাই যখন ধরে নিল তাদের সংসার আর টিকছে না, তখন ফের বিভ্রান্ত করলেন এ দম্পতি। গতকাল বুধবার দিবাগত রাতে ঢালিউড অভিনেত্রী শিরীন শিলা সামাজিক মাধ্যমে রাজ-পরীর অভিমান ভুলে ফের এক হওয়ার খবর দেন। এ খবর প্রকাশের একদিন যেতে না যেতেই পরীমনি জানালেন, অভিমান ভুলে রাজের সঙ্গে এক হননি তিনি।

তবে কি মান-অভিমান, রাগ-ক্ষোভ ভুলে এক হয়েছেন পরী-রাজ- এমন প্রশ্নের জবাবে সংবাদমাধ্যমে পরীমনি বলেন, ‘না।’

এদিকে শিরীন শিলাও নিজের ফেসবুক থেকে রাজ-পরী এক হওয়ার পোস্টটি মুছে দিয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাতে রাজ-পরী-রাজ্যের সঙ্গে তার ভিডিওকলে কথোপকথনের মুহূর্তের স্ক্রিনশট পোস্ট করে তিনি লিখেছিলেন, অভিনন্দন দোস্ত পরীমনি। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবার নতুন করে সুখের সংসার গড়ে তোলার জন্য। যারা পরীমনির সংসারে ভাঙন দেখে খুশি হয়েছিল, তারা বিষ খেয়ে মরে যাও, কারণ যারা মানুষের সুখ দেখতে পারে না, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। পরী-রাজ, রাজ্যের জয় হোক।

রাজ-পরীর সংসার বিষয়ক জটিলতা প্রকাশ্যে আসে ২০২২ সালের শেষ দিন। তবে তা ছিল পরীর দিক থেকে। শুক্রবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে পরীমনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে।

তারপর শনিবার রাতে পরীমনি জানান, অভিমান ভুলে রাজের কাছে ফিরে গেছেন। কিন্তু এর কয়েক ঘণ্টা পর মধ্যরাতে ফেসবুকে রক্তাক্ত বিছানা ও কোলবালিশের ছবি প্রকাশ করেন তিনি। ক্যাপশনে লেখেন, হ্যাপি নিউ ইয়ার। আগামীকাল সংবাদ সম্মেলন, লোডিং…।

গত বছরের ১৭ অক্টোবর গোপনে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরীমনি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন আরো ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। চলতি বছরের ১০ আগস্ট পরীমনির কোলজুড়ে আসে রাজ্য।

ডেইলি-বাংলাদেশ/টিএএস/এমআরকে
ট্যাগ: পরীমনি
লিংক সফলভাবে কপি হয়েছে!