ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

একসঙ্গে ছেলের পাঁচ মাস উদযাপন করলেন রাজ-পরী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:১৬, ১১ জানুয়ারি ২০২৩
একসঙ্গে ছেলের পাঁচ মাস উদযাপন করলেন রাজ-পরী
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার অভিনেতা শরিফুল রাজ ও অভিনেত্রী পরীমনি গত ১০ আগস্ট পুত্রসন্তানের বাবা-মা হন। ওই দিন বিকেলে রাজধানীর এভয়ারকেয়ার হাসপাতালে নবজাতকের জন্ম দেন পরী। ঠিক এক সপ্তাহ পর ১৮ আগস্ট আকিকা সম্পন্ন করেন নবজাতকের। ছেলের নাম রাখা হয় শাহীম মুহাম্মদ রাজ্য।

মা-বাবা হওয়ার পর একমাত্র ছেলেই যেন সব তারকা দম্পতির। নিজেদের মধ্যে ভালোবাসার মান-অভিমান থাকলেও সেসব ভেঙে ফিরে আসতে হয় তাদের। শুধুই একমাত্র ছেলের টানে। ছেলেও দিন দিন বড় হচ্ছে। দেখতে দেখতে পাঁচ মাস হয়ে গেল।

ছেলে রাজ্যের পাঁচ মাস উপলক্ষে দিনটি ঘরোয়া আয়োজনে উদযাপন করেছেন রাজ-পরী। সোশ্যাল মিডিয়া ফেসবুকে তাদের পোস্টই বলছে সেই কথা। মঙ্গলবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ফেসবুক প্রোফাইলে দুটি ছবি পোস্ট করেন রাজ। সেখানে ছেলের পাঁচ মাস উপলক্ষে পাঁচটি কেক কাটা হয়েছে দেখা যায়।

Advertisement

এদিকে বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টা ৩৮ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে ছেলে রাজ্যের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন পরীমনি। সেখানে তারকা মা ছেলেকে নিয়ে লেখেন, বাজানের হাসি। আমাদের ছেলের পাঁচ মাস পূর্ন হলো। আলহামদুলিল্লাহ।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ করেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। গত বছরে ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন রাজ-পরী।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!