ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

জিতের সঙ্গে মিম, থাকছেন কলকাতাতেই

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:৫২, ১৯ জানুয়ারি ২০২৩
জিতের সঙ্গে মিম, থাকছেন কলকাতাতেই
বিদ্যা সিনহা মিম

ইংরেজি নতুন বছর উদযাপনের জন্য স্বামীকে নিয়ে দুবাই গিয়েছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সেখান থেকে দেশে ফিরেছেন ৮ জানুয়ারি। কিছুদিন বিশ্রাম নিয়ে এরইমধ্যে ভারতের কলকাতায় গিয়েছেন নতুন সিনেমার শুটিং করতে। সেখানে তিনি নায়ক জিতের প্রযোজনায় ‘মানুষ’ নামে একটি সিনেমার শুটিং শুরু করেছেন। চলবে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত। এ সিনেমার নায়কও জিৎ।

পরিচালনা করছেন বাংলাদেশি নির্মাতা সঞ্জয় সমাদ্দার। এ প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, কয়েক বছর বিরতি শেষে আবারও জিৎ দা’র সঙ্গে নতুন সিনেমায় কাজ করছি। এ সিনেমার গল্প, আমার চরিত্র সবই এক কথায় দুর্দান্ত।

এবারের লটেই আমার শুটিং শেষ হচ্ছে না। আগামী ফেব্রুয়ারিতে শুটিংয়ের জন্য আবারো কলকাতায় যেতে হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!