ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

প্রেমের গুঞ্জন আরো উসকে দিলেন শামীম-অহনা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০:১০, ১৪ ফেব্রুয়ারি ২০২৩
প্রেমের গুঞ্জন আরো উসকে দিলেন শামীম-অহনা
একে অপরকে জড়িয়ে ধরে সূর্য দেখছেন শামীম হাসান সরকার ও অহনা রহমান- ছবি: সংগৃহীত

একসঙ্গে দুই ডজন নাটকের কাজ শেষ করেছেন ছোট পর্দার জনপ্রিয় জুটি শামীম হাসান সরকার ও অহনা রহমান। পর্দায় তাদের কেমিস্ট্রি যেমন জনপ্রিয়, তেমনি বাস্তব জীবনেও এই জুটির প্রেমের গুঞ্জনে নাটকপাড়ার বাতাস ভারী। এদিকে একের পর এক ছবি ও স্ট্যাটাস দিয়ে সেসব আলোচনাকে উসকে দিচ্ছেন অভিনেতা।

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে লেখেন, হ্যাপি ভ্যালেন্টাইন ডে’। সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ইমোজি। ছবিতে দেখা যায় দুজন জড়িয়ে ধরে তাকিয়ে আছেন সূর্যের দিকে। এমন পোস্টে আবারো ভাইরাল হলেন তারকা দুজন।

Advertisement

এর আগে, শুক্রবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাতে অহনার সঙ্গে তোলা দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শামীম। সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের পাড়ে দুজনে দাঁড়িয়ে আছেন। সামনে উত্তাল ঢেউ ধেয়ে আসছে তাদের দিকে। পেছন থেকে তোলা দুটি ছবির একটিতে দুজনকে হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও অন্যটিতে শামীমের কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে ছিলেন অহনা। এক হাতে অভিনেতাও তাকে জড়িয়ে রেখেছেন। ছবিতে স্পষ্ট, চাঁদনি রাতে দুজন একান্তে সমুদ্রের গর্জন উপভোগ করছেন।

বারবার শামীম-অহনার প্রেমের গুঞ্জন উঠলেও নিজেদের ভালো বন্ধু হিসেবেই পরিচয় করিয়ে দিয়েছেন তারা।

ডেইলি-বাংলাদেশ/এআর
ট্যাগ: নাটক বিনোদন
লিংক সফলভাবে কপি হয়েছে!