[ বিনোদন ]
আমার হৃদয়ে তোমাকে স্বাগতম! রহস্যময় পোস্টে উত্তাল নেটদুনিয়া
ছবি: সংগৃহীত
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা রহস্যময় ছবি প্রেমের গুঞ্জনকে উসকে দিয়েছে। এবার বিয়ের খবর জানিয়ে সবাইকে চমক দিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।
তিনি জানান, সমাজবাদী পার্টির রাজ্য যুব সভাপতি ফাহাদ আহমেদকে বিয়ে করেছেন স্বরা। গত ৬ জানুয়ারি আইনি বিয়ে সারেন তারা। টুইটারে কোর্ট ম্যারেজের বেশকিছু ছবিও পোস্ট করেছেন ‘প্রেম রতন ধন পায়ো’ খ্যাত এই অভিনেত্রী।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) টুইটারে একটি মন্তাজ ভিডিও শেয়ার করে স্বরা লিখেছেন, ‘আপনার যেটা চাই, সেটা খুঁজতে খুঁজতে কখনও বহুদূর চলে যান, অথচ সেটা আপনার পাশেই ছিল। আমরা ভালোবাসা খুঁজছিলাম। কিন্তু প্রথমে আমরা একে অপরের মধ্যে বন্ধুত্ব খুঁজে পেয়েছি, তারপর প্রেম। আমার হৃদয়ে তোমাকে স্বাগতম ফাহাদ আহমেদ।’ বিয়ের খবর প্রকাশ্যে আসতেই নবদম্পতিকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন নেটিজেনরা।
.png)
প্রসঙ্গত, এর আগে লেখক হিমাংশু শর্মার সঙ্গে স্বরার ডেট করার গুঞ্জন শোনা যায়। তবে কয়েক বছর আগেই তাদের সম্পর্ক ভেঙে গেছে।
ডেইলি-বাংলাদেশ/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বলিউড
লিংক সফলভাবে কপি হয়েছে!