আকাঙ্খা দুবে জনপ্রিয় ভোজপুরী অভিনেত্রী হওয়ার পাশাপাশি, টিকটক স্টারও ছিলেন। ১৯৯৭ সালের ২১ অক্টোবর মির্জাপুরে জন্ম হয় আকাঙ্খার। মাত্র ১মাস আগে, গত ১৪ ফেব্রুয়ারি প্রেমের সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন আকাঙ্খা। জানিয়েছিলেন কো-স্টার সমর সিং-ই তার ভালোবাসার মানুষ। সঙ্গীর সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লিখেছিলেন হ্যাপি ভ্যালেন্টাইনস ডে। মৃত্যুর আগের দিন রাতেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন বছর ২৬-এর আকাঙ্খা দুবে।
জানিয়েছিলেন ‘ইয়ে আরা কভি হারা নেহি’ গানটি মুক্তি পাবে ২৬ মার্চ অর্থাৎ আজ, রোববার সকাল ৭-৪৫ মিনিটে। এদিকে এই দিনই কেন এমন পদক্ষেপ নিলেন আকাঙ্খা! রহস্য দানা বেঁধেছে।
.png)
প্রসঙ্গত, কয়েকমাস আগেই শুটিং সেটে অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যু ঘিরেও কিছু কম জলঘোলা হয়নি। ঘটনার তদন্ত এখনো চলছে। তুনিশার মৃত্যুতে গ্রেফতারও হন তার প্রেমিক। এরই মাঝে ফের অভিনেত্রীর আত্মহত্যার খবরে হতবাক শিল্পীমহল।