প্রসঙ্গত, সম্পর্ক নিয়ে বরাবরই স্পষ্টভাবে কথা বলতে ভালবাসেন সুস্মিতা সেন। এ বিষয়ে কখনই লুকোছাপা পছন্দ নয় তার। সম্পর্কে থাকলেও, প্রকাশ্যে বলেন। সম্পর্কের ভাঙনের পরও সবার সামনে তা তুলে ধরেন।
গত বছরের শেষে কাশ্মীরি মডেল রোহমনের সঙ্গে সম্পর্কে ইতি টেনে খবরে আসেন সুস্মিতা। অভিনেত্রী জানিয়ে ছিলেন, রোহমনের সঙ্গে বন্ধুত্ব থাকবে। সেই সময় খবরে এসেছিল বেশ কয়েকদিন ধরেই সুস্মিতা ও রোহনের সম্পর্ক তিক্ত হয়ে উঠেছিল। যার আসল কারণ অবশ্য জানা যায়নি। তবে সেই তিক্ততা যে মিটেছে তা স্পষ্ট রোহমনের ফিরে আসার ঘটনার মধ্যেই।
.png)