সিনেমা থেকে কেমন সাড়া পাচ্ছেন এমন প্রশ্নের জবাবে পূজা বলেন- ‘জ্বীন’ সিঙ্গেল স্ক্রিনে মুক্তি দেওয়া হয়নি। কেবল সিনেপ্লেক্সেই মুক্তি পেয়েছে। কম হলে মুক্তি পেয়েও ঈদে দর্শকের চাহিদার কেন্দ্রে চলে এসেছে ‘জ্বীন’। সিনেপ্লেক্সে ছবিটির প্রতি দর্শকের আগ্রহ দেখে তো আমি অবাক! সত্যিই মুগ্ধ, দর্শকের প্রতি কৃতজ্ঞ। দর্শকের সঙ্গে ছবিটি দেখেছি, সিনেপ্লেক্সগুলোতে ঘুরছি। ছবিতে যারা অভিনয় করেছি, সবাই মিলে দর্শকের সঙ্গে ছবিটি দেখছি। হলে হলে ঘুরে দর্শক প্রতিক্রিয়া নিজের চোখে লক্ষ্য করছি।
এ ছবির প্রতি দর্শকের আগ্রহের কারণ কি জানতে চাইলে পূজা চেরী বলেন- আমরা ছোট থেকেই হরর গল্প শুনে বড় হয়েছি। তাই বড় পর্দায় এ নিয়ে আমাদের আগ্রহের জায়গা আছে। আমাদের দেশের দর্শক তো হলিউডের হরর মুভি দেখে থাকেন। এ ক্ষেত্রে প্রথমবার দেশে এমন হরর মুভি হওয়ায় তাদের আগ্রহ বেড়েছে বলে মনে করেন পূজা। আর আমি মনে করি এসব কাজের স্বাদই আলাদা। গল্পই এর প্রাণশক্তি। গল্প ভালো হলে দর্শকের ছবি দেখার আগ্রহ বাড়ে।
.png)
ছবিটিতে নিজের চরিত্র নিয়ে নায়িকা বলেন- সাধারণ একজন মেয়ের। কিন্তু একসময় তার ওপর জ্বীন ভর করে। সে সময় চরিত্রটিতে চেহারায় কিছুটা ভৌতিকতা থাকবে। ইতোমধ্যে যারা দেখেছেন তারা চরিত্রটি উপভোগ করেছেন।
জ্বীন ছবিতে প্রথমবারের মত জুটি বেঁধেছেন অভিনেতা আব্দুন নূর সজল এবং পূজা চেরী। শুধু তাই নয়, ছবিতে রয়েছে আরেক তারকা জুটি রোশান ও মুন।