ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

চুরি হয়ে গেল ন্যান্সির জাতীয় চলচ্চিত্র পুরস্কার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১:২৮, ২৬ এপ্রিল ২০২৩
চুরি হয়ে গেল ন্যান্সির জাতীয় চলচ্চিত্র পুরস্কার
কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি- ফাইল ফটো

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির বাসা থেকে অ্যাওয়ার্ড চুরি হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন তিনি।

বুধবার রাতে এ সংগীতশিল্পী নিজেই চুরির তথ্য নিশ্চিত করেছেন। ‘প্রজাপ্রতি’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলে নেন তিনি। সম্প্রতি রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে সেই অ্যাওয়ার্ড চুরি হয়।

ন্যান্সি বলেন, ঈদের কয়েকদিন আগেই বাসা গোছাতে গিয়ে দেখতে পাই আমার অ্যাওয়ার্ড ও কিছু জুয়েলারি নেই। কে বা কারা আলমারি থেকে নিয়ে গেছে।

Advertisement

তিনি আরো বলেন, কিছুদিন আগেই আমার বাসার কাজের মহিলা তাহমিনা চলে যায়। আমার ছোট মেয়েকে দেখার জন্য বাসায় মিনা নামে আরো একজন আছে । যে চলে গেছে সে মিনার বোন। পুলিশ মিানার কাছ থেকে জানতে পারে তার বোন এই চুরি করেছে। পরবর্তীতে পুলিশ তাহমিনা ও তার স্বামীকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু তারা নানা তালবাহানা করছে।

গুলশান থানার এসআই অনিন্দ বলেন, চুরির বিষয়টি আমাদের জানানো হয়েছে। আমরা তদন্ত করছি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!