ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

স্টেজে এ আর রহমানের কনসার্ট বন্ধ করল পুলিশ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২:৩৮, ২ মে ২০২৩
স্টেজে এ আর রহমানের কনসার্ট বন্ধ করল পুলিশ
ছবি: সংগৃহীত

ভারতের পুনেতে এক কনসার্টে অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমানের গান বন্ধ করে দিয়েছে পুলিশ। রোববার রাত ১০টায় স্টেজে ওঠে পারফর্ম শুরু করার পরপরই হঠাৎ তার গান বন্ধ করে দেন এক পুলিশ কর্মকর্তা।

এদিকে মাঝপথে গান থামিয়ে দেওয়ায় এ আর রহমান দ্রুত মঞ্চ ছাড়তে বাধ্য হন। ততক্ষণে রীতিমতো চিৎকার শুরু করেন বহু শ্রোতা-দর্শকরা।

ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা গেছে, এ আর রহমানের এই শোয়ের জন্য রাত ১০টা পর্যন্ত সময় নির্ধারণ করা ছিল। কিন্তু গান শেষ করতে নির্দিষ্ট সময়ের বেশি বেজে যায়। তাই মঞ্চে ওঠে সরাসরি গান বন্ধ করে দেয় পুলিশ।

Advertisement

পুনে পুলিশের ডিসিপি এস পাতিল বলেন, এ আর রহমান শেষ গানটি গাইছিলেন। তবে সময় ১০টা পেরিয়ে গেছে, সেটা খেয়াল করেননি তিনি। পরে অনুষ্ঠানস্থলে আমাদের কর্তব্যরত পুলিশ কর্মকর্তা বাধ্য হয়ে স্টেজে ওঠে তাকে সুপ্রিম কোর্টের নির্দেশনার কথা স্মরণ করিয়ে দেন। তখন অবশ্য গান বন্ধ করে মঞ্চ ত্যাগ করেন শিল্পী।

তবে এ আর রহমানের মতো শিল্পীর গান এভাবে মাঝপথে বন্ধ করে দেওয়ার ঘটনায় সংবেদনশীল আচরণ করা হয়নি বলে প্রশ্ন তুলেছেন অনেকেই। পুনের রাজা বাহাদুর মিল এলাকায় আয়োজন করা হয়েছিল এ কনসার্টের। ঐ অনুষ্ঠানে হাজারেরও বেশি শ্রোতা-দর্শক উপস্থিত ছিলেন। সূত্র— ইন্ডিয়ান এক্সপ্রেস

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: গান
লিংক সফলভাবে কপি হয়েছে!