ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

লাইভ কনসার্টে এলোপাথাড়ি গুলি, মঞ্চেই লুটিয়ে পড়লেন নিশা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২:৫৫, ১ জুন ২০২৩
লাইভ কনসার্টে এলোপাথাড়ি গুলি, মঞ্চেই লুটিয়ে পড়লেন নিশা
ছবি: সংগৃহীত

আনন্দের মধ্যেই কান্নার রোল! লাইভ কনসার্টে গান গাইতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন গায়িকা নিশা উপধ্যায়। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ভারতের বিহারের সরন জেলায়।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, উপনয়ন উপলক্ষে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইছিলেন ভোজপুরি গায়িকা নিশা। আচমকাই এলোপাথাড়ি গুলি এসে তার পায়ে লাগে। এতে লুটিয়ে পড়েন তিনি। যার জেরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।

নিশার বাঁ পায়ে গুলি লেগেছে। বর্তমানে পাটনার ম্যাক্স হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। শরীর থেকে বুলেট বের করা হয়েছে, ট্রমার মধ্যে রয়েছেন তিনি।

Advertisement

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিশার গান শুনে উত্তেজিত হয়ে সেলিব্রেশন মুডে ছিলেন আগত দর্শক। এরপর কয়েকজন ব্যক্তি আকাশের দিকে বন্দুক তাক করে গুলি চালাতে শুরু করেন। 

সরন জেলার গৌর বসন্ত গ্রামের মেয়ে নিশা। এখন পাটনায় বসবাস করেন এই সংগীতশিল্পী। প্লে-ব্যাক গান গাওয়ার পাশাপাশি স্টেজ পারফরমার হিসেবে পরিচিত নিশা।

সূত্র : হিন্দুস্তান টাইমস

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!