ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

আমি আল্লাহর রহমতে সুস্থ আছি : সাফা 

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:১৯, ১০ জুন ২০২৩
আমি আল্লাহর রহমতে সুস্থ আছি : সাফা 
সাফা কবির

ঢালিউডের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। নামের বিরম্বনায় পড়েছেন আগেও তিনি আগেও। তবে এবারের যে বিরম্বনায় পড়রেন তা বেশ বিব্রতকার ও কষ্টদায়ক। ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ার কবির মুমুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যাকে অনেকেই সাফা কবির নামেও চিনেন।

বৃহস্পতিবার (৯ জুন) রাতে বনানীর বাসা থেকে এই অর্পিতা কবিরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। 

Advertisement

অর্পিতা কবির নামের স্থানে সাফা কবিরকে জড়িয়ে অনেকেই তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্যাগ করছেন। এতে করেই বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন অভিনেত্রী। 

অথচ অভিনেত্রী সাফা কবির সুস্থ আছেন, ভালো আছেন। শুক্রবার (৯ জুন) ছুটির দিনের সবাইকে শুভেচ্ছা জানিয়ে সাফা বলেন, আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ সবার ভালো করুক, আমিন।

সাফা আরও বলেন, একটি ভুল পোস্টে আমাকে অনেকেই ট্যাগ করছেন। নামের সাথে মিল থাকায় অনেকেই আমাকে নিয়ে দুশ্চিন্তা করছেন। না জেনে এভাবে প্যানিক ছড়ানোটা ঠিক না। এতে আমাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে, বিব্রত হতে হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!