ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

অভিনয় ছেড়ে যে পেশায় যেতে চান পরীমনি

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২১:২৫, ২৫ জুন ২০২৩
অভিনয় ছেড়ে যে পেশায় যেতে চান পরীমনি
পরীমনি- ফাইল ফটো

ব্যক্তিগত জীবনের নানা ঘটনায় বরাবরই সংবাদের শিরোনাম হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। সম্প্রতি স্বামী শরিফুল রাজের সঙ্গে ‘বিচ্ছেদ কাণ্ড’ নিয়েও নানা জল ঘোলা করেছেন।

এদিকে ঈদ উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন অভিনেত্রী। যেখানে বেশ হাস্যোজ্জ্বল মুখেই দেখা মিলেছে তার। ঈদে অনুষ্ঠানটি প্রচারের আগেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে ১ মিনিটের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন নায়িকা। অনুষ্ঠানে সাংবাদিক হওয়ার ইচ্ছা পোষণ করেছেন পরীমনি। 

অভিনেতা সাজু খাদেম অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন। তিনি পরীকে জিজ্ঞেস করেন, এখন যদি আপনার পেশা পরিবর্তনের সুযোগ দেওয়া হয় তাহলে কোন পেশাটি বেছে নিবেন?

Advertisement

পরীমনি এর জবাবে জানান, সাংবাদিকতা। কারণ হিসেবে তিনি বলেন, ‘সুন্দর সুন্দর শিরোনাম দিয়ে মানুষকে ঢপ দেওয়া যাবে।’

অনুষ্ঠানে এরকম অসংখ্য মজার মজার প্রশ্নের উত্তর দিতে দেখা যায় এ অভিনেত্রীকে। যেখানে তিনি আরো জানান, জীবনে প্রেমের থেকে ভুল বেশি করেছেন। 

অনুষ্ঠানে পরীমনি ছাড়াও তার সঙ্গে আরো উপস্থিত থাকতে দেখা গেছে জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও চিত্রনায়ক রোশানকে। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: পরীমনি
লিংক সফলভাবে কপি হয়েছে!