ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

মেট্রোরেলে হিমেশের গানে তরুণীর উদ্দাম নাচ ভাইরাল (ভিডিও)

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৯, ১২ জুলাই ২০২৩
মেট্রোরেলে হিমেশের গানে তরুণীর উদ্দাম নাচ ভাইরাল (ভিডিও)
সংগৃহীত ছবি

রেল কর্তৃপক্ষের নির্দেশনা থাকলেও তা মানছে না কেউ। সচেতন, অনুরোধ এবং হুঁশিয়ার করার পরও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা বারবার নিজেদের মতো নানা ঘটনা ঘটিয়েই যাচ্ছেন। যা নিয়ে রীতিমত শোরগোল সোশ্যাল মিডিয়া।

ট্রেনের ভেতরে অন্যসব যাত্রীদের সমস্যায় ফেলে দৃশ্যকটু অঙ্গভঙ্গিতে রিলস ও ভিডিও তৈরি করেন অনেকে। যে কারণে বাকি যাত্রীরা অস্বস্তিতে ভোগেন। এ নিয়ে দিল্লি মেট্রোরেল কর্পোরেশন (ডিএমআরসি) নির্দেশনা দেওয়ার পরও তা মানছে না কেউ।

এবার এক সোশ্যাল ইনফ্লুয়েন্সারের ভিডিও প্রকাশ্যে এলো। মেট্রোরেলে উঠে অন্যসব যাত্রীদের অসুবিধায় ফেলে নাচ করতে দেখা যাচ্ছে একজনকে।  নাচের দুটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যালে, যা এখন ভাইরাল।

Advertisement

ভিডিও প্রকাশ হতেই মন্তব্যের ঘরে ক্ষোভ প্রকাশ করা শুরু করেছেন নেটিজেনরা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর, সীমা কানোজিয়া নামক এক তরুণী ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন ভিডিও দুটি। যেখানে গোলাপি ক্রপ টপ এবং খয়েরি রঙের স্কার্ট পরে ট্রেনের ভেতরে নাচতে দেখা যাচ্ছে।

এ সময় ব্যাকগ্রাউন্ডে প্রয়াত প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের এবং উদিত নারায়াণের গাওয়া ‘আনদেখি’ গান চলছে। নাচতে নাচতেই ট্রেন থেকে নেমে স্টেশনে এসে নাচ শেষ করেন।

এছাড়াও অন্য একটি ভিডিওতে একই পোশাকে মেট্রোরেলের মধ্যে নাচতে দেখা গেছে সেই তরুণীকে। বলিউড গায়ক হিমেশ রেশমিয়ার ‘তু ইয়াদ না আয়ে’ গানের সঙ্গে নেচেছেন তিনি।

ভিডিওর মন্তব্যের ঘরে নেটিজেনরা কটাক্ষ করে নানা কথা বলছেন। একজন লিখেছেন, জীবনে এতটুকু কনফিডেন্স পেতে চাই। আবার কেউ বলছেন, যাত্রীদের অসুবিধায় ফেলে এভাবে নাচ করা কি দেখে না কর্তৃপক্ষ?

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!