ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

নিজেদের ব্যাগ টেনে কটাক্ষের মুখে সিদ্ধার্থ-কিয়ারা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৩, ২ আগস্ট ২০২৩
নিজেদের ব্যাগ টেনে কটাক্ষের মুখে সিদ্ধার্থ-কিয়ারা
ফাইল ফটো

বিদেশের রাস্তায় দুটি বড় বড় ট্রলি নিয়ে হাঁটছেন মুম্বাইয়ের দুই বিখ্যাত তারকা দম্পতি। ইতালির আমালফির রাস্তায় এভাবেই ফ্রেমবন্দি হলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানী। 

এ তারকা দম্পতি গত ৩১ জুলাই নায়িকার জন্মদিন উপলক্ষে বিদেশে ঘুরতে গিয়েছেন। সেখানেই ক্যামেরাবন্দি হলেন তারা। কালো মনোকিনি পরে স্বামী সিদ্ধার্থের সঙ্গে জলকেলি করার মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছে। সেই ভিডিও পোস্ট করেছিলেন নায়িকা নিজেই। 

ভারতের মাটিতে এমন দৃশ্য দেখতে পাওয়া বেশ কঠিন। মুম্বাই কিংবা দেশের অন্যান্য শহরে রাস্তায় প্রকাশ্যে হাঁটতে গেলে সামনে পিছনে নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতে হয় তাদের। কিন্তু বিদেশের রাস্তায় সেই ঝামেলা নেই। মনের আনন্দে ঘুরে বেড়াতে পারেন। তাই আর পাঁচজন সাধারণের মতোই বিদেশের রাস্তায় দেখা গেল সিদ্ধার্থ ও কিয়ারাকে। 

Advertisement

এদিকে এ ভিডিও প্রকাশ্যে আসার পরেই ধেয়ে এসেছে কটাক্ষ। কেউ কেউ লিখেছেন, অবশেষে তারা নিজেদের ব্যাগ বইবার সুযোগ পেলেন।

চলতি বছর ফেব্রুয়ারি মাসে সাত পাকে বাঁধা পড়েন তারা। বিয়ের পাঁচ মাস কাটতে না কাটতেই তাদের ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা। এরই মধ্যে নাকি সন্তানসম্ভবা কিয়ারা। তবে সেই জল্পনা উড়িয়ে বিদেশে জলকেলিতে ব্যস্ত নায়ক-নায়িকা।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!