ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বিয়ের পরিকল্পনার মধ্যেই দ্বিতীয় সন্তানের মা হলেন রিহানা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:০৮, ১৫ আগস্ট ২০২৩
বিয়ের পরিকল্পনার মধ্যেই দ্বিতীয় সন্তানের মা হলেন রিহানা
মার্কিন পপতারকা রিহানা- ফাইল ফটো

বিয়ের আগেই ফের মা হলেন জনপ্রিয় মার্কিন পপতারকা রিহানা। সন্তান ও রিয়ানা দুজনেই সুস্থ রয়েছেন। তবে মা হওয়ার খবর এখনো নিজে থেকে শেয়ার করেননি এ পপতারকা।

কয়েকদিন আগে কন্যাসন্তান জন্ম দিয়েছেন গায়িকা। সন্তানের জন্মের সময় রিহানার পাশে ছিলেন প্রেমিক ও জনপ্রিয় র‌্যাপার এসাপ রকি।

দীর্ঘ দিনের বন্ধু এসাপ রকির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন জনপ্রিয় রিহানা। ২০২২ সালে পুত্রসন্তান জন্ম দিয়েছেন এ গায়িকা। এ জুটির এটি প্রথম সন্তান। এবার তাদের পরিবারে যুক্ত হলো কন্যাসন্তান।

Advertisement

গুঞ্জনে রয়েছে, দ্বিতীয় সন্তানের জন্মের আগেই এসাপ রকির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চেয়েছিলেন রিহানা। নিজের জন্মস্থান বার্বাডোজে রকির সঙ্গে বিয়ে করতে চান পপ তারকা। চলতি বছর লস অ্যাঞ্জেলেসে আইনি মতে বিয়ের পরেই নাকি বার্বাডোজে জমকালো বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা ছিল এই যুগলের। তবে তার আগেই সন্তানের জন্ম হওয়ায় বিয়ের অনুষ্ঠান পিছিয়ে যেতে পারে।

এক যুগেরও বেশি সময় ধরে রিহানা ও এসাপ রকি বন্ধু। শুরুতে তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না। ২০১৩ সালে তারা সম্পর্কে জড়ান।

২০২০ সালে রিহানা ও এসাপকে একসঙ্গে ডিনার ডেটে দেখা যায়। এরপর বারবেডোসে ছুটি কাটাতে দেখা যায় তাদের। তখন থেকেই তাদের সম্পর্কের বিষয়টি সামনে আসে। ২০২১ সালে সম্পর্কের বিষয়টি স্বীকার করেন রিহানা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!