এই সিনেমার অপেক্ষায় এখন রীতিমতো দিন গুনছেন ভক্তরা। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়ে গেছে অগ্রিম টিকিট বুকিং।
১০ জুলাই মুক্তি পায় সিনেমার প্রিভিউ। এরপর ভক্তদের অপেক্ষা যেন আরো জোরালো হলো। ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’।
.png)
সম্প্রতি টুইটারে বিভিন্ন মাল্টিপ্লেক্সের ওয়েবসাইটের সিনেমা শেয়ার করেন এক ভক্ত। সেখানেই দেখা যায়, ইউএই-এর একাধিক মাল্টিপ্লেক্সে ‘জওয়ান’ সিনেমার টিকিটের অগ্রিম বুকিং শুরু হয়ে গেছে।
এর আগে গত ২৫ জানুয়ারি মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলে ‘পাঠান’। হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা সিনোমর তালিকায় স্থান করে নিয়েছে ‘পাঠান’।
সিনেমাটি নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে শাহরুখ খানের বিপরীতে ছিলেন দীপিকা পাড়ুকোন। ভিলেন চরিত্রে অভিনয় করেন জন আব্রাহাম। আর বিশেষ চমক ছিলেন সালমান খান। এরই মধ্যে বিশ্বব্যাপী ১ হাজার ৫০ কোটি রুপি আয় করে ফেলেছে সিনেমাটি।