‘প্রিয়তমা’ সিনেমাটি নির্মাণ করেছেন হিমেল আশরাফ। এটি তার পরিচালিত দ্বিতীয় সিনেমা। ‘প্রিয়তমা’র সাফল্যে ছবিটির প্রযোজক আরশাদ আদনানের কাছ থেকে একটি গাড়ি উপহার পেয়েছেন হিমেল আশরাফ।
উপহার হিসেবে গাড়ি পাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন হিমেল আশরাফ। গাড়ি পাওয়ার পর কৃতজ্ঞতাস্বরূপ প্রযোজক আরশাদ আদনানকে ধন্যবাদও জানিয়েছেন এই পরিচালক। মঙ্গলবার (২২ আগস্ট) ফেসবুকে হিমেল আশরাফ বলেন, ধন্যবাদ আরশাদ আদনান ভাইয়া, ‘প্রিয়তমা’র সাফল্যের জন্য এই ব্র্যান্ড নিউ গাড়িটি উপহারের জন্য।
.png)
গত ২৯ জুন সারাদেশে ১০০টিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘প্রিয়তমা’। এখনো দেশের ৩৬টি প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। রোমান্টিক ধাঁচের ছবিটি নির্মিত হয়েছে ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে। এখানে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ঈধিকা পাল। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ।