ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

পরীমনিও আর খেলবেন না, কে খেলবে জানাচ্ছেন নায়িকা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:২৯, ২৫ আগস্ট ২০২৩
পরীমনিও আর খেলবেন না, কে খেলবে জানাচ্ছেন নায়িকা
ছবি: সংগৃহীত

‘আমি আর খেলবো না, খেলবে কে জানাচ্ছি...।’ বৃহস্পতিবার মধ্যরাতে অলরাউন্ডার সাকিব আল হাসানের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এমন স্ট্যাটাসে রহস্যের দানা বেঁধেছে অনেকের মনেই। তবে কি আর ব্যাটে-বলে মাঠে দেখা যাবে না তাকে?

এদিকে সাকিব আল হাসানের এই সংলাপ রীতিমতো ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নতুন এক ট্রেন্ডে গাঁ ভাসিয়েছেন নেটিজেনরা। সেই ট্রেন্ড থেকে পিছিয়ে নেই ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনিও।

শুক্রবার নিজের ফেসবুকে সাকিবের পোস্টটি শেয়ার করে একটি স্ট্যাটাস দিয়েছেন এ চিত্রনায়িকা। জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক কৌশিক হোসেন তাপসকে মেনশন দিয়ে ক্যাপশনে পরী লিখেছেন, খেলা হবে। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ইমোজিও।

Advertisement

সাকিব আল হাসানের পোস্টটিতে ২ লাখ ৮১ হাজার প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে কমেন্টবক্সে। পোস্টটি শেয়ারও হয়েছে ৩৩ হাজার বার।

তবে সাকিব আল হাসানের এ ঘোষণা ক্রিকেট ছাড়ার বার্তা নয়। খোঁজ নিয়ে জানা গেছে, নাম্বার ওয়ান অলরাউন্ডারের ‘আমি আর খেলবো না। কে খেলবে জানাচ্ছি...’ স্ট্যাটাসটি আসলে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর একটি আয়োজনের ক্যাম্পেইন। নগদ থেকে মোবাইল রিচার্জ করলে প্রতি সপ্তাহে গাড়ি পুরস্কারের ঘোষণা দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে বিশ্বকাপের টিকেট, সেন্টমার্টিনে ২ দিন হলিডে উদযাপনসহ হাজার হাজার পুরস্কারের ঘোষণা থাকবে এ ক্যাম্পেইনে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!