ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

রহস্যময় ‘পাফ ড্যাডি’র ফাঁদে পরীমনি!

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৮, ২৫ আগস্ট ২০২৩
রহস্যময় ‘পাফ ড্যাডি’র ফাঁদে পরীমনি!
ছবি: সংগৃহীত

ঢালিউড অভিনেত্রী পরীমনি অভিনীত বহুল প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’র ট্রেইলার প্রকাশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রেলারটি মুক্তি পেয়েছে।

এতে জমজমাট গল্প ও রহস্যে ঘেরা অদৃশ্য এক শক্তির গল্পের ছোঁয়া পাওয়া গেছে। ফিল্মটি যৌথভাবে পরিচালনা করেছেন সহীদ উন নবী এবং মুশফিকুর রহমান মঞ্জু। 

ট্রেলারে দেখা গেছে, আধ্যাত্মিক এবং বাস্তবতার সমন্বয়ে তৈরি ‘পাফ ড্যাডি’র গল্প। এর মধ্যে পরীমনিকে দেখা যায়, উঠতি নায়িকার চরিত্রে। যে তার সিনেমা হিট করতে ‘পাফ ড্যাডি’র শরণাপন্ন হন! অন্যদিকে সজলকে দেখা যায় অন্য এক চরিত্রে। যিনি দোয়া চাইতে ‘পাফ ড্যাডি’র কাছে যান।

Advertisement

এদিকে পাফ ড্যাডির রহস্যের জালে আটকে পড়তে দেখা যায় সাধারণ মানুকেও! সত্যিই কি অলৌকিক ক্ষমতার অধিকারী এই পাফ ড্যাডি, নাকি সবই ভণ্ডামি! নাকি এর আড়ালে অন্য কিছু আছে? জানতে হলে অপেক্ষা করতে হবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

‘পাফ ড্যাডি’তে আরো অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শহীদুজ্জামান সেলিম, সালাউদ্দিন লাভলু, ইন্তেখাব দিনার, বিজরি বরকতুল্লাহ, ফারুক আহমেদ, মৌটুসী বিশ্বাস ও নাসির উদ্দিন খান প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: পরীমনি
লিংক সফলভাবে কপি হয়েছে!