কানাডা ও আমেরিকায় ছবিটি পরিবেশনা করছে স্বপ্ন স্কেয়ারক্রো। এর কর্ণধার মোহাম্মদ অলিউল্লাহ সজীব জানান, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, নিউ জার্সি, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, মিশিগানসহ ৩২টি অঙ্গরাজ্যে প্রদর্শিত হবে ছবিটি। আর কানাডার অন্টারিও, অ্যালবার্টা, ব্রিটিশ কলাম্বিয়া ও মানিটোবা প্রভিন্সের ৭টি থিয়েটারে দেখা যাবে এটি।
‘অন্তর্জাল’-এর নির্মাতা দীপংকর দীপন এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন, ‘এটি বাংলা সিনেমার জন্য অত্যন্ত গর্বের একটি বিষয়। বিশ্বব্যাপী বাংলা সিনেমা যেভাবে দর্শকের কাছে গ্রহনযোগ্য হচ্ছে এবং প্রবাসী বাঙালি দর্শকেরা সারা বিশ্বে বাংলা ছবিকে যেভাবে ছড়িয়ে দিচ্ছেন তা দেখে আমি সত্যিই খুব উৎসাহিত বোধ করছি। সেই সঙ্গে আমাদের পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোকে অনেক ধন্যবাদ যে, আমার ছবিটাকে তারা কানাডা আমেরিকায় এভাবে পৌঁছে দিচ্ছে।’
.png)
এদিকে সোমবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর রবীন্দ্র সরোবরে উন্মুক্ত কনসার্টের মাধ্যমে প্রকাশ করা হয় গানটি। প্রকাশের পর থেকেই গানটিতে মজেছেন দর্শক। তারা প্রশংসায় ভাসাচ্ছেন মিমকে।
আইসিটি বিভাগের উদ্যোগে বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। এতে মিমকে দেখা যাবে একজন সাইবার যোদ্ধার চরিত্রে। প্রোগ্রামারের চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।
চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। এর গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সংলাপ লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ। চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। মিম-সিয়াম ছাড়াও অভিনয় করেছেন এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।