এইতো ক’দিন আগে ‘ডোডুর গল্প’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন। এবার জানা গেল নতুন আরো একটি ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হলেন পরীমনি।
বিভিন্ন সূত্রে জানা গেছে, নতুন এই ওয়েব সিরিজটির নাম ‘রঙ্গিলা কিতাব’। যেটি নির্মাণ করবেন অনম বিশ্বাস।
.png)
রোববার ফেসবুকে অনম বিশ্বাসের সঙ্গে ফেসবুকে ছবি পোস্ট করে পরীমনি ক্যাপশন জুড়েছেন, ‘দ্বিতীয় ইনিংস! নতুন করে শুরু! অনম বিশ্বাস। বিস্তারিত আসছে….আল্লাহ ভরসা।’
এদিকে ক’দিন আগেই অনম বিশ্বাসের নির্মিত ‘ভাইরাস’ ওয়েব সিরিজ মুক্তি পায়। নতুন এক্সেপেরিমেন্টাল কাজ হিসেবে এটি বেশ আলোচনাও তৈরি করে। এবার তিনিই বানাচ্ছেন পরীমণিকে নিয়ে নতুন সিরিজ।
লেখক কিঙ্কর আহসানের ‘রঙ্গিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিত হবে সিরিজটি। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন পরীমনি।