ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

মুগ্ধ পূজা চেরি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮:২৭, ২৪ অক্টোবর ২০২৩
মুগ্ধ পূজা চেরি
ছবি: অভিনেত্রী পূজা চেরি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। স্বল্প সময়ের ক্যারিয়ারে বেশ কিছু আলোচিত সিনেমা উপহার দিয়েছেন। এবার ‘দরদিয়া’ শিরোনামে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন তিনি। সিনেমাটিতে পূজার বিপরীতে অভিনয় করবেন আদর আজাদ। এটি পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান।

নব্বইয়ের দশকের রোমান্টিক প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। রোমান্সের পাশাপাশি সিনেমাটি থাকবে অ্যাকশনও। সিনেমাটির গল্প নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন পূজা।

এ বিষয়ে পূজা চেরি বলেন, ‘অসাধারণ একটি গল্প নিয়ে নির্মিত হবে এ সিনেমা। চুক্তিবদ্ধ হওয়ার আগে অন্য কোনো সিনেমার গল্প শুনতে বসে এতটা মুগ্ধ হইনি। আমি যে চরিত্রটি করব, সেটা দারুণ একটি চরিত্র। ঠিকমতো রূপায়ন করতে পারলে সিনেমাটি সুপারহিট হতে পারে।’

Advertisement

এর আগে আলোক হাসানের ‘নাকফুল’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরি। এখনো মুক্তি পায়নি এটি। এ জুটির আরেকটি সিনেমা ‘লিপস্টিক’। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটির শুটিং চলছে। এ সিনেমায়ও পূজার নায়ক আদর আজাদ।

আদর আজাদের সঙ্গে বারবার জুটি বাঁধার কারণ ব্যাখ্যা পূজা চেরি বলেন, ‘লিপস্টিক’ সিনেমায় যে টিমের সঙ্গে কাজ করছি, এটিও একই টিমের কাজ। এ সিনেমার পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও নায়ক একই। কাজের ব্যাপারে দারুণ আন্তরিক আদর ভাইয়া।

‘লিপস্টিক’ সিনেমার কাজ শেষ হতে আরো এক সপ্তাহ লাগবে। এরপর ‘দরদিয়া’ সিনেমার বাকি শিল্পী–কলাকুশলী নির্বাচনের কাজ শুরু করবেন। আগামী বছরের জানুয়ারি মাস থেকে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন নির্মাতা।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!