ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

টাইগার ৩’-এর স্টান্ট নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৯, ৩১ অক্টোবর ২০২৩
টাইগার ৩’-এর স্টান্ট নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা
অভিনেত্রী ক্যাটরিনা কাইফ

বলিউডের তারকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তিনি সালমান খানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন, তা নিয়ে প্রশংসা করছেন সকলে। এমন কি বলিউডের ভাইজানও তার প্রশংসায় লিপ্ত হয়েছেন। এবার ‘টাইগার ৩’-এর স্টান্ট নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানান, ‘টাইগার ৩ ছবিতে জোয়া চরিত্রটি আগের দুটি ছবি থেকে আরও বেশি অ্যাকশন অবতারে দেখা যাবে তাকে। তাই ছবি শ্যুটিংয়ের দু’মাস আগে থেকেই ট্রেনিং দেওয়া হয়েছিল অভিনেত্রীকে। 

তিনি আরো বলেন, এটা বলতে পারি, এই ছবিতে আমার অ্যাকশন দৃশ্যগুলো একেবারে নতুন কায়দার। কোনো অভিনেত্রী এর আগে এমন দৃশ্যে অভিনয় করেননি। জোয়া আমার কাছে খুব স্পেশাল একটা চরিত্র।

Advertisement

২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘এক থা টাইগার’। তার পাঁচ বছর পর মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’। এর পর থেকেই ‘টাইগার ৩’র অপেক্ষায় ছিলেন সালমান ভক্তরা। সেই অপেক্ষার অবসান হতে চলেছে আসন্ন দিওয়ালিতে।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!