ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

জাতীয় পুরস্কার পেয়ে যা বললেন চঞ্চল

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২১:২১, ৩১ অক্টোবর ২০২৩
জাতীয় পুরস্কার পেয়ে যা বললেন চঞ্চল
চঞ্চল চৌধুরী- ফাইল ফটো

জনপ্রিয় ও দর্শকনন্দিত অভিনতো চঞ্চল চৌধুরী ‘হাওয়া’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ পেয়েছেন।

মেজবাউর রহমান সুমন নির্মিত সিনেমাটি মুক্তির পরই দেশে-বিদেশে চলচ্চিত্রবোদ্ধা ও সাধারণ সিনেমাপ্রেমীদের কাছে প্রশংসা লাভ করে।

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, ভালো কাজের জন্য পুরস্কার- এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। একটি কাজ করলে কেউ স্বীকৃতি দেবে আবার কেউ দেবে না। এরপরও কাজ করে যেতে হবে। এর আগেও দুবার এ পুরস্কার পেয়েছি। তারপরেও বলবো জাতীয় পুরস্কারপ্রাপ্তি সত্যিই ভালোলাগার ব্যাপার। আনন্দের কথা।

Advertisement

বহুমুখী প্রতিভার অধিকারী অভিনেতা চঞ্চল চৌধুরী গান ও ছবি আঁকায়ও পারদর্শী। অভিনয়ের পাশাপাশি তিনি গান গেয়ে বেশ শ্রোতাপ্রিয়তা লাভ করেছেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!