[ বিনোদন ]
ষড়যন্ত্র নিয়ে কী বললেন পরীমনি!
ফাইল ছবি
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। তিনি ফেসবুকে সবসময় সরব থাকেন। তার এক একটি পোস্ট ঘিরে শুরু হয় তুমুল উত্তেজনা। এবার নায়িকা তার নিজের ভেরিফায়েড ফেসবুকে লিখলেন, ‘উনি সবকিছু এমন ষড়যন্ত্র বইলা চালায়ে যাইতে চায় ক্যান!’
তবে এ কথা কাকে নিয়ে বললেন কিংবা কী উদ্দেশ্য করে বললেন তা স্পষ্ট নয়। তার এই পোস্টকে কেন্দ্র করে অনেক অনুসারী মন্তব্য করেছেন।
একজন লিখেছেন, ‘কারণ উনি রহস্যময়ী’। অন্য আর একজন বললেন, ‘ষড়যন্ত্র’ নামে একটি সিনেমা নির্মিত হওয়া উচিত আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে। আশাকরি কেউ একদিন নির্মাণ শুরু করবেন।’
.png)
উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর শুটিংয়ে ফিরেছেন পরীমনি। ‘ডোডোর গল্প’ সিনেমার মাধ্যমে শুটিংয়ে ফেরেন তিনি। তার হাতে বেশ কয়েকটি কাজ জমা হয়েছে বলে জানা গেছে।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!