ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

রিহ্যাবে নোবেল, ফিরে গেলেন আরশি

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩১, ২৫ নভেম্বর ২০২৩
রিহ্যাবে নোবেল, ফিরে গেলেন আরশি
ছবি: সংগৃহীত

মাঝে মধ্যেই বিতর্কিত কাণ্ডে খবরের শিরোনামে থাকেন গায়ক মাইনুল আহসান নোবেল। এবার নারী কেলেঙ্কারিতে সমালোচনার মুখে পড়েছেন এই সংগীতশিল্পী। সম্প্রতি মাদকাসক্ত পুনর্বাসনকেন্দ্রে (রিহ্যাব) নেওয়া হয়েছে নোবেলকে। অন্যদিকে খুলনা থেকে তুলে নিয়ে আসা ফারজান আরশি ফিরে গেছেন তার বাসায়।

বর্তমানে ঢাকার নিকটবর্তী একটি মাদকাসক্ত পুনর্বাসনকেন্দ্রে রয়েছেন নোবেল। তাকে রিহ্যাবে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছে এই গায়কের পরিবার।

জানা গেছে, দিন দিন মাদকাসক্তি বেড়েই চলেছে নোবেলের। এতে নানা ধরনের অপকর্মে জড়িয়ে পড়ছেন এই গায়ক। তাই পরিবারের পক্ষ থেকে নোবেলকে পুনর্বাসনকেন্দ্রে ভর্তির জন্য নেওয়া হয়েছে।

সম্প্রতি নোবেল তার ভেরিফায়েড ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাসের মাধ্যমে জানান, ফারজান আরশির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। কিন্তু তার স্ত্রী সালসাবিল মাহমুদ জানিয়েছেন মেয়েটিকে খুলনা থেকে তুলে এনেছেন নোবেল।

পরে আরশিও জানান বান্ধুবীকে নিয়ে ভিডিও করতে গোপালগঞ্জে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখান থেকে নোবেল তাকে ঢাকায় নিয়ে আসে। তবে বর্তমানে নিজ বাসায় অবস্থান করছেন আরশি।

খুলনায় ফিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আরশি জানান, আমি আমার বাসায় আছি, খুলনাতে। না জেনে উলটাপালটা নিউজ করবেন না প্লিজ। আজকে যদি আমি নাদিমের সঙ্গে সবকিছু ডিলিট করে যেতাম, তাহলে কেউ কিছুই জানতে পারতো না, আমি কি এতোটাই বোকা?

আমি জানি না যে নোবেল এই ছবি আপলোড করলে এতটা ঝামেলা হবে? বিশ্বাস করুন এসবে আমার কোনো হাত ছিল না। একটু টাইম দেন।

এর আগে কুড়িগ্রামে একটি কনসার্টে গিয়ে মাতাল অবস্থায় পারফর্ম করতে মঞ্চে ওঠেন নোবেল। সেখানে জড়ানো কণ্ঠে গান গাইতে শুরু করলে তাকে পানির বোতল ছুঁড়তে শুরু করেন দর্শক-শ্রোতারা। সে সময় বিষয়টি নিয়ে দেশব্যাপী ব্যাপক তোলপাড় হয়।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!