ছবিতে দেখা যাচ্ছে, ব্যাংককের রঙিন রাতে সাদা শিফন সি-থ্রু শাড়িতে শ্রীলেখা মিত্র। গলায় তার মঙ্গলসূত্র। সঙ্গে বলিউডের ছোট নবাব সাইফ আলি খান। অভিনেতার মুখে মিষ্টি হাসি।
শ্রীলেখারও হাসিমুখ। অভিনেত্রীর কাঁধে হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে রেখেছেন সাইফ। এত পুরনো ছবি শেয়ার করার বিষয়টি জানতে ভারতীয় এক গণমাধ্যমে শ্রীলেখা বলেন, অভিনেত্রী বলেছেন, ২০০৭ সালে তোলা হয়েছে ছবিটি। সেই সময় সাইফ ব্যাংককে ‘হাম তুম’ সিনেমার শুটিং করছিলেন। রানি মুখার্জিও ছিলেন। তখন আমি গিয়েছিলাম।
.png)
তবে অহেতুক ব্যাংককে যাননি শ্রীলেখা। তিনি গিয়েছিলেন এক বিশেষ কারণে। সেই কারণটি নিয়ে তিনি বলেন, আমি ব্যাংককে গিয়েছিলাম একটা বিজ্ঞাপনের শুটিং করতে। সেই বিজ্ঞাপনে আমার সঙ্গে নায়ক ছিলেন সাইফ। ছবিগুলো তখন তোলা।
মুম্বাইয়ের বাঙালি পরিচালক প্রদীপ সরকারের পরিচালনায় তৈরি হয়েছিল সেই চিপসের বিজ্ঞাপন। সময়টা খুবই সুন্দর ছিল। আমি আর সাইফ দারুণ সুন্দর সময় কাটিয়েছিলাম ব্যাংককে। ১৬ বছর আগের ঘটনা। আমার মেয়ের তখন দেড় বছর বয়স। ওকে কলকাতায় রেখে এসেছিলাম। মেয়েরই ছোটবেলার ছবি খুঁজতে-খুঁজতে এই ছবি দুটি পাই।
সাইফের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন শ্রীলেখা। এ বিষয়ে আরও জানান, খুব মিষ্টি মানুষ সাইফ। হালকা ফ্লার্ট করত। আমার সঙ্গেও ফ্লার্ট করেছিল সেদিন। আমার চোখের প্রশংসা করেছিল। কী সুন্দর দেখতে একটা লোক। গোলাপি গায়ের রং। এখন কেমন যেন গুরুগম্ভীর হয়ে গেছেন। চারটে বাচ্চার বাবা তিনি। কিন্তু আমার দেখা সাইফ ছিলেন মিষ্টি, কিউট আর খুব দুষ্টু।