ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

গোপনে বিয়ে করলেন কেয়া!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:১৮, ৯ ডিসেম্বর ২০২৩
গোপনে বিয়ে করলেন কেয়া!
ছবি: অভিনেত্রী কেয়া পায়েল

ঢালিউডের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। গোপনে বিয়ে করেছেন তিনি। বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) দুই পরিবারের উপস্থিতিতে মালয়েশিয়া গাঁটছড়া বেঁধেছেন। এ খবর জানিয়েছে এই অভিনেত্রীর ঘনিষ্ঠ কয়েকটি সূত্র।

জানা গেছে, পাত্র অভিনেত্রীর দীর্ঘদিনের প্রেমিক রাজীব। মানিকগঞ্জের ছেলে রাজীব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে বর্তমানে ব্যবসা করছেন। মানিকগঞ্জ রাজীবদের একটি সিনেমা হলও রয়েছে।

এ ব্যাপারে জানতে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠালেও তার সাড়া পাওয়া যায়নি। তবে গণমাধ্যমে পায়েলের দাবি, বিয়ের খবর সত্য নয় এবং রাজীবকে তিনি চিনেন না। কিন্তু মালয়েশিয়া যাওয়ার কথা স্বীকার করেছেন। জানিয়েছেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে ঘুরতে গিয়েছেন।

কেয়া পায়েল সর্বশেষ শুটিং করেছেন ২৭ নভেম্বর। পরিচালক মহিদুল মহিমের পরিচালনায় গাজীপুর কালমেঘ কান্ট্রি ক্লাব অ্যান্ড রিসোর্টে দুটি সিঙ্গেল নাটকে কাজ শেষ করেই মালয়েশিয়ায় চলে যান।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!