ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

প্রযোজকের সঙ্গে ঘনিষ্ঠতা! অসময়ে নায়িকার ‘সুখবর’ ফাঁস করে দিলেন চিকিৎসক?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৪, ১১ ডিসেম্বর ২০২৩
প্রযোজকের সঙ্গে ঘনিষ্ঠতা! অসময়ে নায়িকার ‘সুখবর’ ফাঁস করে দিলেন চিকিৎসক?
ফাইল ছবি

নায়ক-নায়িকা, পরিচালক, প্রযোজকদের নিয়ে টলিপাড়ায় যেমন ইতিবাচক আলোচনা হয়, তেমনই আবার আড়ালে-আবডালে তাদের নিয়ে নেতিবাচক চর্চা করতেও কেউ ছাড়েন না। বিশেষত তাদের সম্পর্ককে কেন্দ্র করে গুঞ্জনের শেষ নেই। সম্প্রতি টলিপাড়ায় নতুন আলোচনা আরো এক নায়িকা।

টলিপাড়ায় প্রায় ২০ বছর কাটিয়ে ফেলেছেন তিনি। প্রচুর টেলিফিল্মে এককালে দেখা যেত তাকে। এখন একটি মাত্র প্রযোজনা সংস্থা ছাড়া আর কারো ছবিতেই দেখা যায় না। শোনা যাচ্ছে, প্রযোজকের ঘনিষ্ঠ বলে শুধুমাত্র সেই সংস্থার ছবিতেই কাজ করেন তিনি।

টলিপাড়ায় নতুন চর্চা, নায়িকা নাকি একটা ছোট্ট ‘ভুল’ করে ফেলেছিলেন। সবটাই চুপচাপ হয়ে যেত। কিন্তু ফাঁস করে দিলেন তার চিকিৎসক। প্রযোজনা সংস্থার অন্দরে নাকি ঢিঢি পড়ে গিয়েছিল। অন্য সময় হলে হয়তো সেটাকে অনেকে ‘সুখবর’ বলে আখ্যা দিতেন। কিন্তু, এ ক্ষেত্রে তেমনটা হয়নি।

Advertisement

যে চিকিৎসকের কাছে গিয়েছিলেন, তিনিই নাকি ফাঁস করে দিয়েছেন নায়িকার ‘সুখবর’-এর কথা। যদিও সংস্থার অন্দরে জানাজানি হওয়া খবরটি ততটাও ‘সুখবর’ বলে বোঝা যায়নি। রীতিমতো ঝামেলাতেই পড়েছিলেন অভিনেত্রী।

তার প্রজন্মের অনেক নায়িকাই এখন বিয়ে করে সংসার করছেন। কিন্তু তিনি এখনো ‘সিঙ্গল’। তবে এ ঘটনা প্রকাশ্যে আসার পর যে কী হবে, তা কিছুটা আন্দাজ করা যায়।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!