ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

গাজীপুরে হেনস্থার শিকার অভিনেত্রী কেয়া পায়েল

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৩, ২১ ডিসেম্বর ২০২৩
গাজীপুরে হেনস্থার শিকার অভিনেত্রী কেয়া পায়েল
ফাইল ছবি

গাজীপুরে হেনস্থার শিকার হয়েছেন ছোট পর্দার দর্শক নন্দিত অভিনেত্রী কেয়া পায়েল। 

জানা গেছে, মঙ্গলবার গাজীপুর রাজবাড়ি মাঠ সংলগ্ন শহিদ মিনারে একটি ফটো কন্টেন্ট প্রতিযোগিতার বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিতে উপস্থিত হন অভিনেত্রী। কিন্তু সেখানে কোনো রকম নিরাপত্তা না থাকায় এমন হেনস্থার শিকার হন কেয়া পায়েল এবং কন্টেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেদিনের একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে উপস্থিত মানুষের ভিড়ে নাজেহাল অভিনেত্রী কেয়া পায়েল। ভিডিওতে এক পর্যায় অভিনেত্রীকে হাত জোর করে মাফ চাইতেও দেখা যায়। এমনকি ভক্তরা অভিনেত্রীর সঙ্গে একখানা সেলফি তুলতে ভেঙে ফেলে স্কুলের গেট।

Advertisement

ঘটনা প্রসঙ্গে অভিনেত্রী কেয়া পায়েলকে মুঠোফোন ও খুদে বার্তা পাঠালেও কোনো জবাব পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!