ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

ইধিকা পালের গুঞ্জন সত্যি!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮:৫০, ২ জানুয়ারি ২০২৪
ইধিকা পালের গুঞ্জন সত্যি!
অভিনেত্রী ইধিকা পাল

ঢালিউড অভিনেতা শাকিব খানের সঙ্গে একটি সিনেমা করে বেশ আলোচনায় এসেছেন ওপার বাংলার নায়িকা ইধিকা পাল। সদ্য বিদায়ী বছরের শেষ দিকে তাকে নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়। শোনা যায়, ঢালিউড সুপারস্টারের পর টলিউড সুপারস্টার দেবের নায়িকা হতে চলেছেন তিনি।

সেসময় ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছিল, সবকিছু ঠিক থাকলে পরিচালক সুজিত দত্ত ওরফে রিনোর পরবর্তী ছবিতে জুটি বাঁধবেন দেব-ইধিকা। পুরোদস্তুর বাণিজ্যিক ছবি হবে এটি। নাম ‘খাদান’।

অভিনেত্রী ইধিকা পালতখন বিষয়টি নিয়ে তেমন কিছু বলেননি এ অভিনেত্রী। তবে, নতুন বছরের প্রথম দিন-ই অবসান টেনেছেন সব জল্পনার। সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন, গুঞ্জনটি সত্য। ‘খাদান’ ছবিতে দেবের সঙ্গে পর্দা ভাগ করবেন তিনি।

বছরের প্রথমদিনই প্রকাশ্যে এসেছে ‘খাদান’-এর ফার্স্ট লুক। নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে সেটি শেয়ার দিয়ে ইধিকা লিখেছেন, টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার ডেবিউ কাজের প্রথম লুক পোস্টার শেয়ার করছি। এখানে সুপারস্টার দেবের বিপরীতে অভিনয় করছি আমি। অ্যাড্রেনালাইন-পাম্পিং থ্রিলস ও হার্ট-স্টপিং অ্যাকশনের জন্য প্রস্তুত হোন। কারণ, আমরা সবচেয়ে বড় অ্যাকশন ও বিনোদনমূলক ছবি নিয়ে আসছি। এই বছরই আসছে ‘খাদান’।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!