[ বিনোদন ]
অভিনেত্রী শ্রীলা মজুমদার মারা গেছেন
ফাইল ফটো
পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রীলা মজুমদার মারা গেছেন। গত ৩ বছর ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। গত বছর নভেম্বর মাসে শারীরিক অবস্থার অবনতি হয় ৬৫ বছর বয়সী এ অভিনেত্রীর।
শনিবার রাতেই কেওড়াতলা মহাশ্মশানে শ্রীলা মজুমদারের শেষকৃত্য সম্পন্ন হয়।
শ্রীলা মজুমদারকে সর্বশেষ দেখা গেছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘পালান’ সিনেমায়।
.png)
১৯৮০ সালে মৃণাল সেনের ‘পরশুরাম’ ছবির মাধ্যমে অভিনয় জগতে হাতেখড়ি শ্রীলার। তখন তার বয়স ১৬ বছর। এরপর ‘এক দিন প্রতি দিন’, ‘আকালের সন্ধানে’, ‘খারিজ’র মতো ছবিতে অভিনয় করেছেন শ্রীলা। শাবানা আজমি, স্মিতা পাতিল, নাসিউরুদ্দিন শাহ্র মতো অভিনেতাদের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন তিনি।
শ্যাম বেনেগালের পরিচালনায় ‘আরহণ’, ‘মান্ডির’ মতো সিনেমাতেও কাজ করেছেন অভিনেত্রী শ্রীলা মজুমদার।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!