বলিউডপাড়ায় নতুন বাবা-মা হওয়ার এমন আরো খবর ভেসে বেড়াচ্ছে নেটদুনিয়ায়। এরই মধ্যে হবু বাবা-মায়ের তালিকায় নাম লেখালেন স্টুডেন্ট অব দ্য ইয়ার খ্যাত অভিনেতা বরুণ ধাওয়ান এবং তার স্ত্রী নাতাশা দালাল।
রোববার ইনস্টাগ্রামের পাতায় নিজেই এই সুখবর ভাগ করে নিলেন বরুণ। সাদা-কালো একটা ছবি পোস্ট করেছেন অভিনেতা। ছবিতে হাঁটু মুড়ে বসে স্ত্রী নাতাশার পেটে চুমু খাচ্ছেন বরুণ।
.png)
এই ছবি পোস্ট করে বরুণ লিখেছেন, ‘আমরা অন্তঃসত্ত্বা। আপনাদের সবার ভালবাসা এবং আশীর্বাদ চাই।’
২০২১ সালের ২৪ জানুয়ারি দীর্ঘ ১৪ বছরের বন্ধু পোশাকশিল্পী নাতাশা দালালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন বরুণ ধাওয়ান।
শুরুতে বরুণের সঙ্গে সম্পর্কে জড়াতে রাজি ছিলেন না নাতাশা। বেশ কয়েকবার প্রেম নিবেদন করেছিলেন বরুণ। শেষ পর্যন্ত নাতাশা রাজি হন। এক সাক্ষাৎকারে বরুণ বলেন, ‘ও আমাকে ৩-৪ বার না বলেছিল। কিন্তু আমি হাল ছাড়িনি।’