ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বেইলি রোডের ঘটনায় শোকে কাতর ঢালিউডের তারকারা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:২৩, ১ মার্চ ২০২৪
বেইলি রোডের ঘটনায় শোকে কাতর ঢালিউডের তারকারা
ছবি: শোকে কাতর ঢালিউডের তারকারা

রাজধানীর বেইলি রোডের একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। এর মধ্যে ৪০ জনের পরিচয় শনাক্ত হয়েছে এবং পরিবারের কাছে ৩৮টি মরদেহ হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নাড়া দিয়েছে দেশবাসীকে। এ ঘটনায় শোকে কাতর ঢালিউডের তারকারাও। সবাই শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব সমবেদনা জানিয়ে লিখেছেন, বেইলি রোড অগ্নিকাণ্ডে আহত-নিহতদের প্রতি সমবেদনা। মহান আল্লাহ সবার পরিবারকে এই শোক সইবার শক্তি দিন।

শোকস্তব্ধ অভিনেত্রী রুনা খান। কিছু বলার ভাষা নেই তার। শুধু লিখেছেন, গভীর শোক।

Advertisement

সাইমন সাদিক লিখেছেন, ৪৬ জন মানুষের মৃত্যু আপনার কাছে খুব অল্প মনে হচ্ছে? একবার ভাবুন তো এই ৪৬ জনের সঙ্গে কতশত হাজার জনের সখ্যতা, ভালোবাসার সম্পর্ক ছিল! ভাবুন, আসুন সাবধান হই, বিবেকবান হই, সৎ হই, মানুষ হওয়ার চেষ্টা করি! মহান আল্লাহ সবাই কে হেফাজত করুন।

জনপ্রিয় অভিনেতা দেবাশীষ বিশ্বাস বেইলি রোডের দুটো তছবি দিয়ে ক্যাপশনে লেখেন, রঙিন থেকে সাদাকালো! আহা জীবন!

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ বেইলি রোডের আগুনে পুড়ে যাওয়া ভবনের আগে ও পরের ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আশা করি এই ঘটনা থেকে আমরা কিছু শিখতে পারব।’

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লেখেন, ‘বেইলি রোড’। শেষে দুঃখিত ও প্রার্থনার ইমোজি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডে ছয়তলা ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে এবং রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। রাত ২টা ২০ মিনিটের দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে যান এবং ঘটনাস্থলকে ‘ক্রাইম সিন’ ঘোষণা দিয়ে ভবনটির সামনে হলুদ ফিতা আটকে দেন। বিপুল সংখ্যক পুলিশ সদস্য ভবনের সামনে অবস্থান নেয়।

ভবনটিতে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ছাড়াও, স্যামসাংয়ের শোরুম, গ্যাজেট অ্যান্ড গিয়ার, ইলিন, খানাস ও পিৎজা ইন আছে বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!