ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

এবারের ঈদে আসছে শারমিন দিপুর ‘হুব্বা’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৩, ৬ এপ্রিল ২০২৪
এবারের ঈদে আসছে শারমিন দিপুর ‘হুব্বা’
ছবি: সংগৃহীত

কলকাতার ‘হুব্বা’ সিনেমার কথা আমাদের সবারই জানা। এর সঙ্গে মিল রেখে ঢাকায় তৈরি হয়েছে মিউজিক্যাল ফিল্ম ‘হুব্বা’। প্লাবন কোরেশীর কথা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন শারমিন দিপু। 

এই গানের সঙ্গীতায়োজন করেছেন ঋষিকেশ রকি। মডেল হয়েছেন বিভান বাদল এবং অপ্সরা। প্রিন্স খানের কোরিওগ্রাফিতে মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন শিকদার শাফিন।

জানতে চাইলে কণ্ঠশিল্পী শারমিন দিপু বলেন, গানের কথাগুলো চমৎকার। সুর এবং সংগীতায়োজনও ভালো হয়েছে। মিউজিক্যাল ফিল্মটি যত্নসহকারে নির্মাণ করা হয়েছে। এপার বাংলা ও ওপার বাংলার দর্শকদের মনে এই গানটি অন্যরকম সৃষ্টি হয়ে থাকবে।

Advertisement

তিনি বলেন, একটা সময় ঈদ মানেই ছিল নতুন গানের ক্যাসেট কেনা। সেই দিন ফুরিয়েছে, তবুও নতুন গানের আবেদন এখনো পুরোপুরি হারিয়ে যায়নি। 

শারমিন দিপু বলেন, আমি শ্রোতাদের কথা মাথায় রেখেই গান করি। শ্রোতা-দর্শকরা নতুন কিছু পেতে যাচ্ছেন। আশা করছি গানটি তাদের মন ছুঁয়ে যাবে।

নির্মাতা শিকদার শাফিন বলেন, দর্শকদের গানের কথাগুলো এবং ভিডিও পছন্দ হবে। অন্যরকম কিছু করার চেষ্টা করেছি। খুব শিগগিরই মিউজিক্যাল ফিল্মটি মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

প্রসঙ্গত, বর্তমান সময়ের আলোচিত কন্ঠশিল্পী শারমিন দিপু দুই বাংলার (বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ) জনপ্রিয় মুখ। তিনি ফোক গানে বেশি জনপ্রিয়। এছাড়া প্লেব্যাক, আধুনিক গান, ফোক, নজরুল সংগীতও পরিবেশন করেন। সংগীতের পাশাপাশি আইন পেশায় নিয়োজিত আছেন শারমিন দিপু।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: গান
লিংক সফলভাবে কপি হয়েছে!