[ বিনোদন ]
হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, একটু ‘সুস্থ’ তবে ভীষণ ‘একলা’ অভিনেত্রী
ফাইল ছবি
দু’দিন আগেই প্রকাশ্যে আসে বাঙালি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতার খবর। জানা যায় সংক্রমণের কারণে ভুগছেন তিনি। ভর্তি রয়েছেন হাসপাতালেও। মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম জি ২৪ ঘণ্টাকে অভিনেত্রী জানান, তিনি আগের থেকে কিছুটা সুস্থ আছেন এবং হাসপাতাল থেকে বাড়িও ফিরেছেন।
সম্প্রতি জানা যায় যে একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন পূজা বন্দ্যোপাধ্যায়, ভর্তি রয়েছেন হাসপাতালে। সংবাদমাধ্যমে পূজা জানান, বেশ কিছুদিন ধরেই ভাইরাল জ্বরে আক্রান্ত তিনি। অভিনেত্রীর কথায়, ‘শুরুতে খুব ক্লান্তিভাব লাগছিল, ভেবেছিলাম কেটে যাবে। কিন্তু পরিস্থিতি আরো খারাপ হয়। জ্বর কমছিল না, প্রচণ্ড শারীরিক দুর্বলতা ছিল তাই শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি করতে হয়। জ্বরের পাশপাশি গলায় সংক্রমণ রয়েছে, আমি ভালোভাবে কথা বলতে পারছি না। কোনোরকম খাবারও খেতে পারছি না, স্যালাইন চলছে’।
অভিনেত্রী আরো জানান, তার স্বামী কুণাল পাশে রয়েছেন। তবে কুণালের বাইরে আর কেউ তাকে যত্ন করার মতো নেই। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন।
.png)
অসুস্থতা ও হাসপাতালের বিছানায় তার একাকিত্ব নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েন অভিনেত্রীর ভক্তরা। তবে এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছেন।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!