আনকোরা এক অভিনয়শিল্পী হিসেবে পঙ্কজ ত্রিপাঠির মির্জাপুর সিরিজ থেকে উত্থান হলো শেরনওয়াজ জিজিনার।
‘মির্জাপুর’-এর তৃতীয় সিজন আসার পর পরই দর্শকমহলে শুরু হয় আলোচনা। চতুর্থ সিজন আসবে! ‘মির্জাপুর-৩’-এ ছিল শবনম, পরের সিজনেও থাকবে। কীভাবে জায়গা করে নিলেন তিনি?
.png)
জিজিনা বলেন, এভাবেই হয়! আপনি কখনই আগাম বুঝতে পারবেন না যে, কোন কাজটা আপনার ক্যারিয়ার গড়ে দেবে বা আপনাকে ব্রেক দেবে। ২০১৮ সালে আমরা যখন ‘মির্জাপুর’-এর শুটিং শুরু করি, তখন আমি সবে ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেছি। আমরা কেউই জানতাম না যে সিরিজটি এত হিট হবে আর কালজয়ী ওটিটি শো হয়ে উঠবে। সিজন-২ এল, ৩-এ আরও জমে উঠল। আজ নির্মাতারা আমাকে ভালোভাবে চেনেন। কাজের জন্য আমাকে ছুটোছুটি করতে হচ্ছে না। এটা মির্জাপুরের কারণেই হয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জিজিনা বলেন, মির্জাপুর সিজন-৩ চলাকালে এর চতুর্থ সিজনের পরিকল্পনা করেছিলেন নির্মাতারা। বর্তমানে সেটার চিত্রনাট্যের কাজ চলছে। সবকিছু এখনো প্রাথমিক পর্যায়ে আছে। চতুর্থ সিজনে দর্শকের জন্য বড় চমক অপেক্ষা করছে।
চার বছর অপেক্ষার পর ‘মির্জাপুর’-এর তৃতীয় সিজনেও কালিন ভাইয়া ও গুড্ডু পণ্ডিতের ক্ষমতা দখলের লড়াই দেখেছে দর্শক। সে লড়াই হয়ে উঠেছে আরো ভয়াবহ। সেখানে দেখানো হয়েছে নারীর ক্ষমতাও।
যদিও নতুন সিজন দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। সমালোচকরা ভাবছেন, এ কারণেই তড়িঘড়ি করে নতুন সিজনের পরিকল্পনা শুরু হয়েছে। এখন দেখার অপেক্ষা, জিজিনার কথা মতো কী চমক অপেক্ষা করছে ‘মির্জাপুর ৪’-এ?