ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:৫২, ৫ সেপ্টেম্বর ২০২৪
নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা
ফাইল ফটো

দীর্ঘদিন একা একা কাটিয়েছেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এবার বিয়ে করতে চান। প্রেমিক বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর অনেক ভুগতে হয়েছে তাকে। মিথ্যা অভিযোগে কারাগারে কাটাতে হয়েছে, নানা বিতর্কের শিকার হতে হয়েছে। এবার একটু থিতু হতে চান রিয়া চক্রবর্তী। কবে বিয়ে করবেন? সম্প্রতি এ নিয়ে মুখ খুলেছেন এ অভিনেত্রী।

২০২০ সালে অস্বাভাবিক মৃত্যু হয় সুশান্তর। তারপর রিয়ার জীবনে বয়ে যায় ঝড়। সুশান্ত পর্ব শেষ। ‘জালেবি’ ছবির নায়িকা রিয়া এবার ঘর বাধবেন। বলিউডে গুঞ্জন শোনা যাচ্ছে, অভিনেত্রী মানুষী চিল্লারের সাবেক প্রেমিক নিখিল কামাতের সঙ্গে প্রেমে জড়িয়েছেন রিয়া। যদিও এ নিয়ে এখনও কেউ মুখ খোলেননি। তবে সম্প্রতি বিয়ে প্রসঙ্গে খোলাখুলি কথা বলেছেন রিয়া।

এক পডকাস্ট অনুষ্ঠানে রিয়া বলেছেন, তিনি এখনই বিয়ের জন্য প্রস্তুত নন। তিনি বলেন, আমার মনে হয়, বিয়ের কোনো নির্দিষ্ট বয়স নেই। আবার বিয়ে যে করতেই হবে, এমনও নয়। শুধু মেয়েদেরই কেন বিয়ের চাপ দেওয়া হয়? ‘বায়োলজিক্যাল ক্লকের’ জন্য। সেটা সমাধান হচ্ছে, ডিম্বাণু সংগ্রহ করে রাখতে পারেন। যদিও সেটাও খুব যন্ত্রণাদায়ক। তবে চাইলে করা যায়।

Advertisement

রিয়ার অনেক বন্ধু নাকি ৪০ বছর বয়সে বিয়ে করেছেন, কেউ বা ওই বয়সে মা হয়েছেন। তার মতে, যারা ২০ বা ৩০ বছর বয়সে বিয়ে করেছেন, তাদের চেয়ে বরং যারা ৪০ বছরে গিয়ে বিয়ে করেছেন তারাই সুখে আছে। রিয়া বলেন, আমার বয়স এখন ৩২ বছর। আমার মনে হয় না আমি বিয়ের জন্য প্রস্তুত। কারণ পেশাগত জীবনে আমার আরও অনেক কিছু করার আছে।

সুশান্তের মৃত্যুতে অভিযোগের আঙুল উঠেছিল রিয়ার দিকে। সুশান্তকে মাদক সরবরাহের অভিযোগে গ্রেফতার করা হয়েছিলেন তাকে। এ কারণে প্রায় ২৮ দিন কারাবন্দী থাকার পর ছাড়া পান তিনি। সেই প্রসঙ্গে টেনে রিয়া বলেন, আমি পাসপোর্টের জন্য আদালতে গিয়েছিলাম। বিয়ের জন্যও আদালতের দ্বারস্থ হতে পারব না।

২০২২ সালে ‘সুপারমাচি’ ছবিতে দেখা যায় রিয়াকে। এর আগে ২০২১ সালে ‘চেহরে’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ২০১২ সালে তেলেগু ছবি ‘তুনেগা তুনেগা’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। ভিডিও জকি হিসেবে টেলিভিশনে তার ক্যারিয়ার শুরু হয়েছিল। ২০১৯ সাল থেকে বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এ বাঙালি অভিনেত্রীর।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!