শাহরিয়ার নাজিম জয়। বর্তমানে উপস্থাপক হিসেবেই বেশ খ্যাতি হয়েছে তার। নায়ক-নায়িকাদের ভেতরের কথা দর্শকদের সামনে এনে অনেক বিপাকেও ফেলতে দেখা যায় তাকে। তবে এই কারণে অনেকটা আলোচিতও হয়েছেন তিনি।
এদিকে, একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান ‘সেন্স অব হিউমার’র উপস্থাপনা দিয়ে শোবিজ জগতে দারুণ সাড়া জাগিয়েছেন এই সঞ্চালক। সেখানে জয় তারকাদের জীবনের জানা-অজানা ও বিতর্কিত বিষয়গুলো দর্শকদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করেন।
.png)

তবে এবারের অনুষ্ঠানে জয়ের মুখোমুখি হচ্ছেন ঢালিউডের লাস্যময়ী নায়িকা পরীমনি। তার বিভিন্ন বিষয়ে জানতে ও জানাতে অনেক কৌশলী প্রশ্ন করবেন তিনি। তবে কী ধরণের প্রশ্ন জানা হবে পরীমনির কাছে?
এই প্রসঙ্গে জয় বলেন, আমার অনুষ্ঠানে মূলত অতিথিদের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের গোপন কথা দর্শকদের জানানোর চেষ্টা করি। পরীর ক্ষেত্রেও তাই করা হবে।
জয় ও পরীমনির ‘সেন্স অব হিউমার’র এই পর্বটি দেখা যাবে শুক্রবার রাত সাড়ে ১০টায় বেসরকারি চ্যানেল এটিএন বাংলায়।
ডেইলি বাংলাদেশ/জেডআই