ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

কার্তিকের প্রেমিকা কে, যেভাবে ফাঁস হলো নাম

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৮, ৩ নভেম্বর ২০২৪
কার্তিকের প্রেমিকা কে, যেভাবে ফাঁস হলো নাম
কার্তিক আরিয়ান, কৃতি শ্যানন, সারা আলী খান, তারা সুতারিয়া, অনন্যা পান্ডে- ফাইল ফটো

একের পর এক বক্স অফিস হিট করা সিনেমা দিয়ে সময়ের সঙ্গে নিজেকে প্রমাণ করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান। প্রায়ই বিভিন্ন নায়িকার সঙ্গে এ অভিনেতার প্রেমের গুঞ্জন শোনা যায়। এতদিন এ বিষয়ে কখনো কিছু বলেননি তিনি। এবার নিজেই প্রেমিকার নাম জানালেন কার্তিক আরিয়ান।

সদ্য মুক্তি পাওয়া ‘ভুলভুলাইয়া থ্রি’ সিনেমার প্রচার থেকেই ঘটনার সূত্রপাত। এ সিনেমার মূল চরিত্রে আছেন কার্তিক আরিয়ান ও বিদ্যা বালান। এক সঙ্গেই সিনেমার প্রচারণায় যাচ্ছেন তারা।

সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে হাজির হয়েছিলেন ‘ভুলভুলাইয়া থ্রি’র তারকারা। কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, রাজপাল যাদব, তৃপ্তি দিমরি এবং পরিচালক আনিস বাজমি দেখা দেন অনুষ্ঠানটিতে।

Advertisement

এই শোয়ের একটি অংশে কপিল শর্মা তার অতিথিদের ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে বলেন। আর এখানেই ঘটে বিপত্তি। খেলা চলাকালীন কার্তিক একটি ট্রুথ কার্ড নেন আর এই সুযোগে বিদ্যা কার্তিকের প্রেমিকার নাম জানতে চান।

মজা করে বিদ্যা বানান বলেন, শুটিং করার সময় আমি দেখতাম প্রায় সময় কার্তিক ফোনে কথা বলতো। আমি কয়েকবার তার প্রেমিকার নাম জানতে চেয়েছি এমনকি কথাও শুনেছি। কিন্তু ফোনে কার্তিক সবসময় ‘মি টু, মি টু’ বলে তাই এর বেশি কিছু শুনতে পারিনি। এখন কার্তিককে তার প্রেমিকার নাম বলতে হবে। জবাবে কার্তিক বলেন, ওর নাম মিতু। এর বেশি অভিনেতাও আর কিছু বলেননি।

এ সময় কপিল শর্মা কার্তিক আরিয়ানের মা মালা তিওয়ারিকেও প্রশ্ন করেন কার্তিকের প্রেমিকা প্রসঙ্গে। অভিনেতার মা মজা করে বলেন, আমি কয়জনের নাম নিবো। একজন হলে তো সহজেই বলে দিতে পারতাম। এই সময় উপস্থিত সবাই হেসে দেয়। কার্তিক অবশ্য তার প্রেমিকার বিষয়ে আর কিছু জানাননি। 

বলিউডের একাধিক তারকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এমন গুঞ্জন শোনা যায় কার্তিক আরিয়ানকে নিয়ে। তিনি সারা আলি খানের সঙ্গে ডেটিং করছেন এমন গুঞ্জনও ছিল। এছাড়া কৃতি শ্যানন, অনন্যা পান্ডে এবং তারা সুতারিয়ার সঙ্গেও এই বলিউড অভিনেতা প্রেম করেছেন বলে শোনা গিয়েছিল।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!