ইয়াশ রোহান। চলচ্চিত্রে তার অভিষেক পরীমনির সঙ্গে। গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ ছবিতে এই নায়িকার সঙ্গে অভিনয় করে দারুণভাবে প্রশংসিত হন নায়ক। চলতি বছরের এপ্রিলে মুক্তি পায় সিনেমাটি। এরপর আর কোনো ছবিতে দেখা যায়নি ইয়াশ রোহানকে।
এদিকে, এই সময়ে এসে আবারো এই নায়ক জুটি বাঁধতে চলেছেন দেশীয় শোবিজের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে। নতুন একটি ছবিতে তারা একসঙ্গে অভিনয় করবেন। ছবিটি পরিচালনা করবেন অরুণ চৌধুরী।
.png)
তবে ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে ‘চেহারা’ বা ‘সুরৎ’র যেকোনো একটি নামেই নির্মিত হবে ছবিটি।
এদিকে, নির্মাতা সূত্রে জানা গেছে, এই ছবিটি আবর্তিত হবে একটি মেয়ের কণ্ঠশিল্পী হয়ে ওঠার গল্পে। ছবিতে তিশা ও ইয়াশ রোহান ছাড়া আরো দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ফজলুর রহমান বাবু ও চম্পা।
এর আগে ‘আলতা বানু’ ছবি নির্মাণ করে প্রশংসিত হন অরুণ চৌধুরী। দর্শক ও সমালোচকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়ে নতুন এই কাজে নামছেন নির্মাতা।
জানা গেছে, আগামী ডিসেম্বরে শুরু হবে নতুন ছবির শুটিং। এটি প্রযোজনা করছে আনোয়ার আজাদ ফিল্মস।
ডেইলি বাংলাদেশ/জেডআই