ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

অনেক ভালো ছিলাম: মনিরা মিঠু

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০:৩৭, ২৯ নভেম্বর ২০২৪
অনেক ভালো ছিলাম: মনিরা মিঠু
অভিনেত্রী মনিরা মিঠু

দেশের শোবিজ জগতে ছোট ও বড় পর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী মনিরা মিঠু। যেকোনো চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে তার জুড়ি নেই। সম্প্রতি নিজের কাজ নিয়ে কথা বলেছেন এ অভিনেত্রী। কাজ ও সম্মানী নিয়ে কথা প্রসঙ্গে বলেছেন, ‘৬ মাস আগে অনেক ভালো ছিলাম।’

এক সাক্ষাৎকারে মনিরা মিঠু বলেন, ঈদের কাজগুলো শুরু হয়েছে। আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে ছিলাম। নাটকের পাশাপাশি আমাদের অনেক ক্ষতি হয়েছে। এখন ক্ষতি পুষিয়ে আমার যে যার মতো কাজে ঝাঁপিয়ে পড়েছি।

তিনি বলেন, বাজেট না পেলে কাজের মান ঠিক থাকে না, বাজেট আসলে মুখ্য বিষয়। ১০ বছর আগে আমি যেমন ছিলাম এখনো তেমন আছি, এটা অবিশ্বাস্য।

Advertisement

এ অভিনেত্রী বলেন, আমার তো মনে হয় ৬ মাস আগে অনেক ভালো ছিলাম এই ৬ মাস পরে নিজের ছবি দেখে তুলনা করি আসলে দিন যত যাচ্ছে আমরা বুড়ো হচ্ছি, এটা খোদা প্রদত্ত নিয়ম।

মনিরা মিঠুর কথায়, ‘আমরা যারা পার্শ্ব চরিত্রে অভিনয় করি তারা যোদ্ধা, আমরা খুবি কষ্ট করে কাজ করছি। কারণ আমাদের পারিশ্রমিক যদি সামান্য একটু বাড়ানো হয়। আমার নিজের কথা না আমার যারা সহশিল্পী আছেন তাদের ক্ষেত্রেও বলছি। অনেক সময় দেখা যায় বাজেট স্বল্পতার কারণে কাউকে বাদ দেওয়া হয় আর অল্প পয়সায় কাউকে নেওয়া হয় সেই কাতারে আমিও পরি অনেক সময়। এটা মেনে নিতে হবে।

তিনি আরো বলেন, অনেকেরই মনিরা মিঠুকে এফোর্ট করাটা কষ্টকর হয়ে যায়, মিনিমাইজ করে কাজ করতে হয়। ডিরেক্টর বিশেষে সিনেমার বাজেট বেশি হয়, সেটা ডিরেক্টরের যোগ্যতা। সেই যোগ্যতায় তার বাজেট বেশি তিনি নাটক করেন ওটিটি করেন সিনেমা করেন যোগ্যতা গুণে বাজেট পেয়ে থাকেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!