প্রাক্তন স্বামীর বিয়ের চারদিন পর নিজেদের স্মৃতি হাতড়াচ্ছেন সামান্থা। ফিরে দেখছেন সংসার জীবনের নানা টানা-পোড়ন ও উত্থান-পতনের গল্প। ইন্সটাগ্রামে পোস্ট করে সে বার্তাই জানালেন অকপটে।
পোস্ট সামান্থা লিখেছেন, ‘বছর শেষের পথে। আমরা ফিরে দেখি সেই উত্থান-পতনগুলো যা আমাদের যাত্রাকে সুগম করেছে। চ্যালেঞ্জ থেকে জয়, উন্নতি ও আনন্দের মুহূর্তগুলো তুমি এক উজ্জ্বল তারকার মতো শেষ পর্যন্ত পৌঁছাতে পেরেছ। এই বছরটি আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছে। সেইসঙ্গে শিখিয়েছে শক্তি ও স্থিতিশীলতা অর্জন।’
.png)
এর আগে নাগা চৈতন্যের বিয়ের দিন ইনস্টাগ্রামে একটি মেয়ে ও একটি ছেলের লড়াইয়ের ছবি পোস্ট করেছিলেন সামান্থা। এর সঙ্গে লেখেন, ফাইট লাইক গার্লস! যেখানে অপমানিত হবে, সেখানে চুপ না থেকে লড়াই করে যাও।
যদিও নাগা চৈতন্যের বিয়ের খবর সামনে আসার পর প্রকাশ্যে কিছু বলেননি সামাস্থা। তবে তার পোস্ট দেখে দর্শকরা বলছেন, প্রাক্তন স্বামীর বিয়ের দিন থেকেই মানসিকভাবে ভালো নেই সামান্থা।
২০১৭ সালে নাগা চৈতন্য ও সামান্থা বিয়ে করেন। পারিবারিক অশান্তির দোহাই দিয়ে ২০২১ সালের অক্টোবরে একটি যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন তারা।