ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ভক্তদের চমকে দিলেন দেব

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৯, ১ জানুয়ারি ২০২৫
ভক্তদের চমকে দিলেন দেব
আলোচিত তারকা দেব। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের বাংলা সিনেমায় এই সময়ের অন্যতম আলোচিত তারকা দেব। সিনেমা নিয়েই বেশিরভাগ সময় আলোচনায় থাকেন। ২০২৪-এর শেষ দিক বেশ ভালোই কেটেছে তার। এখনো ‘খাদান’ জ্বরে কাবু টালিউডের বক্স অফিস। 

সিনেমার এমন সাফল্যের মধ্যেই নতুন বছরের প্রথম দিনেই ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সুখবর দিলেন এ নায়ক। রক্ত চক্ষু নিয়ে ‘রঘু ডাকাত’র বেশে দেখা দিয়েছেন। আর সেই ভয়ঙ্কর লুক দেখে হতাবক নেটিজেনরা।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এদিন সকালে টালিউড তারকার ফেসবুক পেজে চোখ রাখতেই দেখা যায় দেবের পুরো মুখ চাদরে ঢাকা। শুধু রক্ত মাখা দুই চোখ বের হয়ে আছে। কপালে তিল। যা কিনা রঘু ডাকাতের চেহারা। আর হঠাৎ এমন চেহারা দেখলে হতবাক হওয়া স্বাভাবিক। এমন চেহারাতেই নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন দেব।

Advertisement

আলোচিত তারকা দেব। ছবি: সংগৃহীত

এ অভিনেতা লিখেছেন, ‘শুভ নববর্ষ। প্রতিশ্রুতি অনুযায়ী ‘খাদান’-এরপর আমার পরবর্তী উদ্যোড় (সিনেমা) নিয়ে আসছি।’ আর তার এই পোস্টের নিচে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। কেউ নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন, আবার কেউ নতুন সিনেমার জন্য শুভ কামনা জানিয়েছেন।

প্রসঙ্গত, দক্ষিণী তারকা আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’ সিনেমাও দমিয়ে রাখতে পারেনি দেবের ‘খাদান’কে। যা ব্যাপক ব্যবসা করছে টালিউড ইন্ডাস্ট্রিতে। এরই মধ্যে আবার শোনা যাচ্ছে ২০২৫ সালে দেবের ‘রঘু ডাকাত’ সিনেমায় সহযোগী হবে এসভিএফ প্রযোজনা সংস্থা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: বিনোদন
লিংক সফলভাবে কপি হয়েছে!