ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও প্রকাশ করে তোপের মুখে পপতারকা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০২, ৯ জানুয়ারি ২০২৫
স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও প্রকাশ করে তোপের মুখে পপতারকা
কেনি ওয়েস্ট ও বিয়াঙ্কা সেন্সুরি। ছবি: সংগৃহীত

মার্কিন পপতারকা কেনি ওয়েস্ট। যেন বিতর্কের পিছু ছাড়তে চান না! একের পর এক বিতর্কে নাম লেখানো তার নিত্যদিনের কাজ হয়ে উঠেছে বলা যায়। সম্প্রতি বাথটবে স্নানরত অবস্থায় স্ত্রী বিয়াঙ্কা সেন্সুরির নগ্ন ভিডিওটি করেছিলেন তিনি। আর সেই ভিডিও স্যোশাল মিডিয়ায় পোস্ট করে ফের বিতর্কের জন্ম দিয়েছেন এই তারকা।

গত রোববার ছিল বিয়াঙ্কার জন্মদিন। সেদিন বাথটবে স্নানরত স্ত্রী বিয়াঙ্কা সেন্সুরির নগ্ন ভিডিওটি ধারণ করেছিলেন তিনি। আর সেই ভিডিও পোস্ট করেন সোশাল মিডিয়ায়।

নেটিজেনদের দাবি, বিয়াঙ্কা সেই সময় নেশাগ্রস্ত ছিলেন। আর সেই সুযোগ নিয়ে ভিডিওটি তোলেন ওয়েস্ট।

Advertisement

বিতর্কের পাতায় কেনির নাম আগে একাধিকবার এসেছে। ২০২৩ সালে আবার ইটালির রাস্তায় কেনি ও বিয়াঙ্কার ন্যুড পোশাক পরে রাস্তায় হাঁটছিলেন বিয়াঙ্কা। সে সময়ও ছবি ঘিরেও ছিল বিতর্ক। ইলন মাস্কের সঙ্গে প্রকাশ্যে বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন তিনি। এজন্য খেসারতও দিতে হয়েছে। কেনির টুইটার অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছিলেন ইলন।
 
মার্কিন এই শিল্পী এক সময় নিজের নাম বদলে নিজের নতুন নাম রাখেন ‘ইয়ে’। নাম পরিবর্তন করলেও অনুরাগীদের কাছে তিনি এখনও কেনি ওয়েস্ট। কেনি একসময় বিশ্বের বেস্ট সেলার সংগীত শিল্পীর খেতাব পেয়েছিলেন।

এর আগে আলোচিত মডেল ও অভিনেত্রী কিম কার্দাশিয়ানের সঙ্গে সম্পর্কে ছিলেন কেনি। ২০২৩ সালের জানুয়ারি মাসে জানা যায়, ২৯ বছরের অস্ট্রেলিয়ান আর্কিটেক্ট ও মডেল বিয়াঙ্কা সেন্সুরিকে গোপনে বিয়ে করে ফেলেছেন কেনি। এরপর বিচ্ছেদ হয় দুজনের।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!