বুধবার (৮ জানুয়ারি) ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় তার অভিনীত ওয়েব সিনেমা ‘অন্ধকারের গান’। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন জাকিয়া বারী মম।
গেল বছরের ডিসেম্বরে ট্রেলার মুক্তির পরই শোরগোল পড়ে যায় সিনেমাপ্রেমীদের মাঝে। ভিডিওটি দেখেই বোঝা গেছে, থ্রিলার, রহস্যে ঘেরা গল্প দিয়ে এবার ভিন্নভাবে ফিরছেন ভিকি।
.png)
জানা গেছে, মুকুলের পরিবার গ্রামে থাকে। আর সে শহরে কাজ করে প্রতি মাসে বাড়িতে টাকা পাঠায়। কিন্তু হঠাৎ করে টাকা পাঠানো কমে যায় তার। অন্যদিকে শহরে এসে প্রেমে পড়ে সে। জীবনের নানা টানাপোড়েনে আবার দ্বিতীয় বিয়ে নিয়ে ভ্রান্ত এক ধারণায় আটকে যায় মুকুল। একটি অপরাধ থেকে মুকুল একসময় নানা অপরাধে জড়াতে থাকে। এভাবেই এগিয়ে গেছে সিনেমার গল্প।
প্রসঙ্গত, মোশাররফ করিম-মম ছাড়াও ‘অন্ধকারের গান’ সিনেমায় আরো অভিনয় করেছেন, আবুল হায়াত, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমি প্রমুখ।